রাজশাহীতে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স’র মেয়াদ পূর্তির চেক প্রদান
স্টাফ রিপোর্টার : ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পিএলসি, জনবীমা, রাজশাহী কর্তৃক আয়োজিত মেয়াদ পূর্তির চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন প্রধান মোঃ মাসুদ রানা, বিশেষ অতিথি এজিএম মোঃ হাফিজুল ইসলাম এবং সভাপতিত্ব করেন বিএম মোছাঃ শামীমা খাতুন স্থান: বামন শিকড়, খড়খড়ি, রাজশাহী।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি গন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পিএলসি সম্পর্কে গ্রাহকদের মাঝে ধারনা দেন। এখানে বীমা করলে টাকা পেতে হয়রানি হতে হয় না। বরং আমরা গ্রাহকের বাড়িতে গিয়ে চেক প্রদান করে থাকি। ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স বাংলাদেশর সর্বশ্রেষ্ঠ লাইফ ইন্সুরেন্স কোম্পানী। আমরা মেয়াদ পূর্তির পরেরদিনই চেক প্রদান করে থাকি। তাই এ কোম্পানিতে বীমা করলে হারিয়ে যাওয়া বা পালিয়ে যাওয়ার কোন ভয় নেই। ন্যাশনাল লাইফ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশী লাভ্যাংশ প্রদান করে থাকে। তাই আসুন সবাই ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সে একটি করে পলিসি করি, নিজে এবং নিজের পরিবার কে ঝুঁকি মুক্ত রাখি।
