সোমবার

৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি

আ’লীগের নিবন্ধন থাকবে কি না সময় বলে দেবে : সিইসি

Paris
Update : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কি না সময় বলে দেবে। এছাড়া আগামী নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে অংশ নিতে পারবে কি না, তা সংস্কার কমিশনের প্রতিবেদনের ওপর নির্ভর করবে। শনিবার (১১ জানুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউজে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম। সিইসি নাসির উদ্দীন বলেন, আগামী জাতীয় নির্বাচন ইভিএম’র মাধ্যমে হবে না। প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ী নির্বাচন করার জন্য ইসি কাজ করছে। যা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে দিয়ে হবে। এছাড়া এবার নির্বাচনে প্রবাসীরা অংশ নিতে পারবেন উল্লেখ করে সিইসি বলেন, পর্যায়ক্রমে সব প্রবাসীকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। তাছাড়া ভোটার আইডি কার্ড সংশোধনে আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও হুঁশিয়ারি দেন সিইসি। স্থানীয় সরকার নির্বাচন পরিকল্পনা কঠিন উল্লেখ করে সিইসি নাসির উদ্দীন আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনের অনেক ধাপ রয়েছে। অনেকে একদিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে এক দিনে সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris