৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে স্বাস্থ্যের গাড়িচালক সমিতির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৫, ৮:০২ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে স্বাস্থ্যের গাড়িচালক সমিতির সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়িচালক কল্যাণ সমিতির নতুন কমিটির আলোচনা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) রাজশাহী স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাতে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়িচালক কল্যাণ সমিতির রাজশাহী শাখার সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্বাস্থ্য সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি শহীদ মিয়া। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক হানিফ, রাজশাহী বিভাগীয় বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সমিতির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, রাজশাহী বিভাগীয় সমিতির যুগ্ম সাধারণ সম্পাদাক সেকেন্দার আলী। অনুষ্ঠানে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়িচালক কল্যাণ সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন