রাজশাহী চেম্বার ও এডিটরস ফোরাম’র মধ্যে মতবিনিময়
প্রেস বিজ্ঞপ্তি : শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে চেম্বার বোর্ড রুমে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পর্ষদের সাথে রাজশাহী এডিটরস ফোরাম এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতিত্ব মাসুদুর রহমান রিংকু সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী এডিটরস ফোরাম এর সভাপতি মোঃ লিয়াকত আলী ও সহ-সভাপতি আফজাল হোসেন, সোনার দেশ এর সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দৈনিক নতুন প্রভাত এর ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল মাহবুব। সভায় মোঃ লিয়াকত আলী বলেন, এডিটরস ফোরামের পথচলা দীর্ঘ দিনের কিন্তু মাঝে এর কার্যক্রম বন্ধ ছিল। আমরা পুনরায় এটি চালু করেছি। বর্তমানে এর সদস্য সংখ্যা ১১ জন। তিনি রাজশাহীর উন্নয়নে রাজশাহী চেম্বার ও এডিটরস ফোরাম এর এক হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। আকবারুল হাসান মিল্লাত বলেন, রাজশাহী চেম্বার যেমন ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করছে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা প্রতিনিধিত্ব করি। এ অঞ্চলের উন্নয়নে আমাদের সকলের এক হয়ে কাজ করতে হবে। আমাদের সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু রাজশাহীর সার্বিক পরিস্থিতি তুলে ধরার জন্য স্থানীয় পত্রিকাগুলি টিকে থাকা দরকার। এ ক্ষেত্রে ব্যবসায়ীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাসান মিল্লাত বলেন সাংবাদিক তসিকুল ইসলাম বকুল মারা গেছেন। উনাকে নিয়ে চেম্বারে একটি স্মরণ সভা করতে চাচ্ছি। এর প্রেক্ষিতে চেম্বার সভাপতি মাসুদুর রহমান রিংকু চেম্বারের পক্ষ হতে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এর পাশাপাশি তিনি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে কথা বলতে গিয়ে রাজশাহী শহরের ৭৫ বছরের পুরনো ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান রহমানিয়া হোটেল সম্পর্কে রিপোর্ট করাসহ রিয়েল স্টেট ডেভেলপার এসোসিয়েশন “রেডা” এর সদস্যরা যে বর্তমানে এখাতে প্রায় সাড়ে চার হাজার কোটি লগ্নি করে বিপদে আছে তা দেশবাসী ও সরকারের কাছে তুলে ধরার আহবান জানান। সোহেল মাহবুব বলেন, বর্তমানে রাজশাহীর আরেকটি বড় সমস্যা হচ্ছে জ্যাম। আমরা ইতিমধ্যে এটা নিয়ে কাজ করছি। সাংবাদিকরাও আপনাদের মতই মানুষ, আমাদেরকে সমস্যা জানাতে হবে তাহলে আমরা সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে পারবো। আফজাল হোসেন বলেন, সাংবাদিকদের সম্পর্কে বিভিন্ন সময় নেতিবাচক খবর শুনতে পাই সবাই কিন্তু খারাপ না। যারা অন্যায় করছে তাদেরকে ধরিয়ে দিন। এ সময় আরোও উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালকবৃন্দ সর্বজনাব মোঃ সাদরুল ইসলাম, রিয়াজ আহমেদ খান, মোঃ আব্দুল গাফফার, জনাব মোঃ রুহুল আমিন, এস এম আইয়ুব।
