৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুরে আ’লীগ থেকে বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগ

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৪, ৮:৫৫ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গাপুরে আ’লীগ থেকে বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগ
বিজ্ঞাপন

মোবারক হোসেন শিশির, দুর্গাপুর : রাজশাহী-৫ পুঠিয়া-দুর্গাপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি আব্দুস সাত্তারের টাঙ্গানো ফেস্টুন খুলে ফেললেন দলীয় কর্মী সমর্থকরা। আব্দুস সাত্তারের বাড়ী দুর্গাপুর উপজেলার আন্দুয়া গ্রামে কিন্তু তিনি ব্যবসার কাজে ঢাকায় থাকেন। স্থানীয় নেতারা বলছেন তিনি আওয়ামী লীগ থেকে বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টাকারী। এ নিয়ে সংসদীয় আসন জুড়ে বিএনপি নেতাকর্মী সহ-সাধারণ জনগণের মাঝে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুঠিয়া-দুর্গাপুর আসনের নির্বাচনী মাঠে প্রকাশ্যে আসেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুস সাত্তার। ইতিমধ্যে তিনি উপজেলার সিনিয়র কিছু নেতৃবৃন্দদের সাথে দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এরমধ্যেই ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের সাবেক সংসদ সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যানদের সাথে আন্তরিকতার সাথে আলোচনা সভায় অংশগ্রহণের বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরেই পুঠিয়া দুর্গাপুর পুরো নির্বাচনী এলাকায় জুড়ে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি আব্দুস সাত্তার কে নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা ও নানান গুঞ্জন।
নেতাকর্মীদের আলোচনা সমালোচনা গুঞ্জনকে এড়িয়ে সম্পতি শিল্পপতি আব্দুস সাত্তার নিজেকে রাজধানীর বাড্ডা থানা ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা ও রাজশাহী কলেজ ছাত্রদলের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য পরিচয়ে পুরো নির্বাচনী এলাকা জুড়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে ব্যানার ফেস্টুনে ছেয়ে দেন।
দুর্গাপুর পুঠিয়ার বিএনপির সিনিয়র বিষয়টি ভালোভাবে মেনে নিতে না পেরে মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি আব্দুস ছাত্রীর দলীয় পদের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে যোগাযোগ করলে বেরিয়ে আসে থলের বিড়াল। গত ১৫ ডিসেম্বর জাতীয়তাবাদী দল বিএনপির বাড্ডা থানা ও ঢাকা মহানগর উত্তর কার্যালয়ের দলীয় প্যাডে ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল কাদের বাবু কর্তৃক স্বাক্ষরিত পত্রে উল্লেখ্য “রাজধানীর বাড্ডা থানা ও ঢাকা মহানগর উত্তর ২১ নং ওয়ার্ড বিএনপির প্রধান উপদেষ্টার পরিচয়ে রাজশাহী-৫ পুঠিয়া- দূর্গাপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রচারকারী শিল্পপতি মোঃ আব্দুস সাত্তার একজন মুখোশধারী আওয়ামীলীগ নেতা। এই নেতার অসৎ উদ্দেশ্যের প্রচারণায় দলীয় নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার জন্যেও পত্রে জানানো হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন