২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৪, ৭:১৪ অপরাহ্ণ | বিভাগ: গণমাধ্যমের খবর
রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। গত ১৬ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ রাতে অনুষ্ঠিত এক সাধারণ সভায় ১৫ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি হিসেবে দৈনিক জবাবদিহি পত্রিকা’র বিশেষ প্রতিনিধি নজরুল ইসলাম জুলু এবং সাধারণ সম্পাদক হিসেবে দ্যা নিউ নেশান পত্রিকার নিজস্ব প্রতিবেদক শাহ্ সূফী মহিব্বুল আরেফিনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
সভায় সর্বসম্মতি ক্রমে তিন বছর মেয়াদি কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ব্যুরো প্রধান ড. সাদিকুল ইসলাম স্বপন, সহ-সভাপতি চ্যানেল আই’র নিজস্ব প্রতিবেদক আবু সালেহ মো. ফাত্তাহ্, যুগ্ম-সম্পাদক দৈনিক মানব জমিন পত্রিকা’র নিজস্ব প্রতিবেদক ডালিম হোসেন শান্ত, অর্থ সম্পাদক দৈনিক নতুন প্রভাত মফস্বল সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক হিসেবে ঢাকা মেইল’র রাজশাহী প্রতিনিধি আমানুল্লাহ আমান, ক্রীড়া ও প্রশিক্ষণ সম্পাদক হিসেবে দৈনিক আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক আশিকুর রহমান। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে এটিএন বাংলা’র স্টাফ রিপোর্টার সুজাউদ্দীন ছোটন, দৈনিক আমাদের রাজশাহী সম্পাদক আফজাল হোসেন, দৈনিক ইত্তেফাক’র নিজস্ব প্রতিবেদক আনিসুজ্জামান, দৈনিক নতুন প্রভাত’র ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল মাহবুব, দৈনিক কালবেলা’র ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুল, পদ্মা টাইমস্ এর বার্তা সম্পাদক জাহিদ হাসান এবং দৈনিক বর্তমান কথা ব্যুরো প্রধান মো. নাজমুল ইসলাম জীম নির্বাচিত হন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন