৩০ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনসারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীরমান্দায় ডিবি পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে পালানোর সময় ৩ জন আটকরুয়েটের জমি পুনরুদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি শিক্ষার্থীদেরগুম-খুনের শিকারদের পরিবারের পাশে থাকতে সরকার অঙ্গীকারাবদ্ধ : প্রধানমন্ত্রীচাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসলে নেমে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যুঅবশেষে রাজবাড়ীতে ফিরছে রেলের ক্যারেজ কারখানানগর বিএনপির সভাস্থল থেকে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত ঘোষণা?

নারীদের নাক-কান ফোঁড়ানোর বিধান

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৪, ৬:২৩ অপরাহ্ণ | বিভাগ: ধর্ম-চিন্তা-জ্ঞানার্জন
নারীদের নাক-কান ফোঁড়ানোর বিধান
বিজ্ঞাপন

প্রশ ্ন : মেয়েরা নাক-কান ফুঁড়িয়ে নাকফুল, কানের দুল পরে থাকে। একজন বলল, মেয়েদের নাক-কান ফোঁড়ানো নাকি জায়েজ নেই। ওই লোকের কথা কি সত্যি? এ ক্ষেত্রে শরীয়তের সঠিক বিধান জানতে চাই।
উত্তর : অলংকার ব্যবহারের জন্য মেয়েদের নাক-কান ফোঁড়ানো জায়েজ আছে। প্রশ্নোক্ত ব্যক্তির কথা ঠিক নয়। নারী সাহাবীরা কানে অলংকার পরিধান করতেন, তা হাদিস দ্বারা প্রমাণিত। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন-নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন বের হলেন এবং দুই রাকাত নামাজ পড়লেন। আগে-পরে কোনো নামাজ পড়লেন না। অতঃপর বিলাল রা.-কে সঙ্গে নিয়ে নারীদের কাছে গেলেন। তাদেরকে উপদেশবাণী শোনালেন এবং সদকা করার নির্দেশ দিলেন। তখন নারীরা তাদের কানের দুল এবং হাতের কংকন খুলে দিতে লাগলেন। (সহিহ বুখারি, হাদিস ১৪৩১) ফকীহগণ বলেছেন, এই হাদিস দ্বারা নারীদের নাক ফোঁড়ানো জায়েজ হওয়ার বিষয়টিও প্রমাণিত হয়। কিছু এলাকার মহিলাদের মাঝে একথা প্রচলিত রয়েছে- কোনো মেয়ে যদি নাক-কান না ফোঁড়ায় তাহলে কিয়ামতের দিন তার নাক-কানে আগুনের লোহা দিয়ে ছিদ্র করা হবে। কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন। অলংকার ব্যবহারের উদ্দেশ্যে মহিলাদের নাক-কান ফোঁড়ানো জায়েজ। কিন্তু এটি শরীয়তের কোনো জরুরি হুকুম নয়। কোনো নারী নাক-কান না ফোঁড়ালে তার কোনো গুনাহ হবে না এবং এ কারণে আখেরাতে তাকে শাস্তিও পেতে হবে না।-এফএনএস

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন