২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

নিরবেই বুবলীর ভরসা

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২১, ৩:১০ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন
নিরবেই বুবলীর ভরসা
বিজ্ঞাপন

এফএনএস : চিত্রতারকা শাকিব খান। তার হাত ধরে অনেক নায়িকারই ঢাকাই সিনেমায় আগমন ঘটেছে। অনেকেই দেশসেরা এ নায়কের সাথে অভিনয়ের জন্য মুখিয়ে থাকেন। ২০১৬ সালে শাকিব খানের হাত ধরে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় পা রাখেন সংবাদ পাঠিকা শবনম বুবলী। প্রথম সিনেমা দিয়ে খুলে যায় বুবলীর ভাগ্যের চাকা। একে একে শাকিবের বিপরীতে ১১টি সিনেমায় অভিনয় করেন। ঢাকাই সিনেমায় গড়ে ওঠে শাকিব-বুবলী জুটি। এই জুটিকে ঘিরে প্রেম, বিয়ে সহ একাধিক গুঞ্জন অনেক বার খবরের শিরোনাম হয়েছে। সম্প্রতি শোনা গেছে এ জুটির ফাটল ধরেছে। কিছু দিন আগে জানা যায় শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমায় থাকছেন না বুবলী। নতুন নায়িকা নিয়ে ভাবছেন শাকিব। শাকিবের ছবি থেকে বাদ পড়ায় এ ভাঙন আরও জড়ালো হয়। কেউ কেউ বলছেন, বুবলী এবার নিরবের উপর ভর করছেন।

তবে লোকের কথায় কান না দিয়ে নিরবের সঙ্গে কাজ করে যাচ্ছেন বুবলী। গত বছরের শুরুর দিকে শাকিবের বলয় ভেঙে নিরবের সঙ্গে ‘ক্যাসিনো’ সিনেমায় জুটি বাঁধেন বুবলী। তখন থেকেই শোনা গেছে শাকিব-বুবলীর দুরত্ব তৈরি হয়েছে। বেশ তাড়াহুড়ো করে ছবিটির কাজ শেষ করে বুবলী লাপাত্তা। ছিলেন না মুক্তিপ্রাপ্ত ‘বীর’ ছবির প্রচারণায়। চলচ্চিত্রাঙ্গন থেকে অন্তরালে চলে যান তিনি। তবে সেই সময় নায়ক নিরবের সঙ্গে বুবলীর যোগাযোগ ছিল। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বুবলীকে নিয়ে নতুন মিশনে নামেন। নতুন একটি সিনেমায় তাদের জুটি হওয়ার কথা ছিল। কিন্তু অজানা কারণে তা আর হয়ে ওঠেনি। সে যাত্রায় মিস হলেও এবার আটঘাট বেঁধেই নামছেন নিবর-বুবলী।

স্বাভাবিক কারণে বলা যেতেই পারে, শাকিব খানের পর বুবলীর চোখ নিরবের দিকে। নিরবেই ভরসা রাখছেন বুবলী। এবার নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন নিরব-বুবলী। দীর্ঘ বিরতির পর বুবলীকে খানিকটা সময় নিরবের সঙ্গে দেখা গেছে। শাকিব নয়, নিরবেই যেন বুবলীর স্বস্তি। সোমবার ‘নীল চোখ’ নামের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তারা। অনামিকা মণ্ডলের চিত্রনাট্য ও সংলাপে ছবিটি পরিচালনা করবেন নাট্যনির্মাতা আসিফ ইকবাল জুয়েল। শাপলা মিডিয়ার ব্যানারে এই সিনেমা প্রযোজনা করছেন সেলিম খান। চলতি মাসের শেষের দিকে ছবির শুটিং শুরুর কথা রয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন