স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোর-১ লালপুরে-বাগাতিপাড়া আসনে বিএনপির দলীয় কোন্দল প্রকাশ্যে রূপ নিয়েছে। ফলে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে বিএনপি। বিএনপির দুর্গ খ্যাত নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনটি দলীয় কোন্দলের কারণে সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল ধানের শীষ প্রতীক নিয়ে পরাজয় হয় ২০০৯ সালে সংসদ নির্বাচনে। আওয়ামীলীগ সহ মহা জোটের শরিক দল জাতীয় পার্টির এম,এ আবু তালহা লাঙ্গল প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ছিলেন। ১৯৯১সাল থেকে শুরু করে ২০০১ সালের সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী ফজলুর রহমান পটল ধানের শীষ প্রতীক নিয়ে ৪ বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি যোগাযোগ প্রতিমন্ত্রী,সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী সহ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ২০১৬ সালের ১১আগষ্ট বিএনপির বর্ষিয়ান নেতা ও সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল ইন্তেকাল করেন। সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মৃত্যুর পর বিএনপির দলীয় কোন্দল আবার নতুন করে শুরু হয়। ছাত্র জনতার আন্দোলনে গণঅভ্যর্থনার পরে নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনে বিএনপির দলীয় কোন্দল প্রকাশ্যে রুপ নেয়। সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের ছেলে লালপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ডাক্তার ইয়াসির আরশাদ রাজন এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর নেতৃত্বে বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে বলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জানান। বর্তমান আওয়ামীলীগের নেতা-কর্মীদের কোন প্রকার সভা ও সমাবেশ করতে দেখা যাচ্ছে না। এমনকি দুর্গোৎসবে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আবুল কালাম আজাদ ও সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল অনুসারীদের চোখে পড়েনি। অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর এবং উপজেলা বিএনপির আহ্বায়ক ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ডাক্তার ইয়াসির আরশাদ রাজনের নেতৃত্বে দুই ভাগে বিভক্ত হয়ে বিএনপির নেতাকর্মীদের পুজা মন্ডপ পরিদর্শন করতে দেখা গেছে।