শুক্রবার

১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

গাজায় যুদ্ধবিরতি নিয়ে যে বার্তা দিলেন কমলা হ্যারিস

Paris
Update : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় যুদ্ধবিরতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস। মার্কিন অঙ্গরাজ্য অ্যারিজোনায় সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেন। গতকাল শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত রাতে কমলা হ্যারিসের ভাষণ দেওয়ার সময় ফিলিস্তিনপন্থীরা ফ্রি ফিলিস্তিন, ফিলিস্তিন বলে স্লোগান দেওয়া শুরু করেন। সেইসময় হ্যারিস বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, এখন যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি চুক্তি সম্পন্ন করার সময়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, যুদ্ধবিরতি চুক্তি ও জিম্মিদের বাড়িতে ফিরে আনার জন্য প্রেসিডেন্ট এবং আমি দিন-রাত কাজ করছি। তাই আমি আপনাদের এই আওয়াজকে শ্রদ্ধা করি কিন্তু এখানে আমরা ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই নিয়ে কথা বলতে এসেছি। গত বছরের অক্টোবরে গাজা থেকে ইসরায়েলে হাজার হাজার রকেট ছোড়ে হামাস। সেইসঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েলি ভুখণ্ড ভেদ করে তাণ্ডব চালায়। সেইসময় অন্তত ১২০০ জন নিহত হয় এবং দুই শতাধিক ব্যক্তিকে জিম্মি করে হামাস। এর জবাবে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় এখন পর্যন্ত নিহত হয়েছে ৩৯ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছে ৯০ হাজারের বেশি। সেইসঙ্গে ২০ হাজারের বেশি শিশু নিখোঁজ রয়েছে।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris