শুক্রবার

১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

রাজশাহীর রাস্তার ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে আনসার বাহিনীর পাশাপাশি শিক্ষার্থীরা

Paris
Update : বুধবার, ৭ আগস্ট, ২০২৪

স্টাফ রিপোর্টার : দেশের চলমান অস্থিরতা ও থানা পুলিশের উপর হামলার প্রতিবাদে রাজশাহীর সকল থানা ও ট্রাফিক পুলিশ কর্মবিরত পালন করছে। পুলিশের এই কর্মবিরতীর কারণে গত কয়েকদিন ধরে শহরের রাস্তাগুলোতে দেখা দিয়েছিল চরম বিশৃঙ্খলা। প্রতি মুহুর্তে রাস্তায় জমাট বাঁধছিল গাড়ির জ্যাম। নগরীর ট্রাফিক জ্যাম নিরসনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং রেডক্রিসেন্ড সোসাইটির সদস্যার রাস্তার ট্রাফিক জ্যাম নিরসনে কাজ করছেন।
গতকাল নগরীর রেলগেট, ঘোষপাড়া মোড়, সিএন্ডবি মোড়, সাহেব বাজার, রেলওয়ে স্টেশন, ভদ্রা মোড় ঘুরে দেখামেলে আনসার ও শিক্ষার্থীদের। কখনো উত্তপ্ত রোধ, আবার কখনোবা হালকা ও মাঝারি বৃষ্টি মধ্যে তারা ট্রাফিক জ্যাম নিরসন ও যানচল নিয়ন্ত্রণের কাজে ব্যস্ত সময় পার করছেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ন আনসার আবু শাহীন মোল্লা জানান, নগরীতে প্রায় চল্লিশ জন আনসার সদস্য রাস্তার ট্রাফিক জ্যাম নিরসনে কর্মরত আছেন। এছাড়াও ব্যাটালিয়নের সদস্যরা আরএমপি’র থানাগুলোতে নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন। অপরিপক্ক ও প্রশিক্ষণবিহীন শিক্ষার্থীরা যানচলাচল নিয়ন্ত্রণ ও ট্রাফিক জ্যামের মতো চ্যালেঞ্জিং কাজটি বেশ শক্ত হাতেই পরিচালনা করছেন। গাড়ি চালকরাও তাদের কমান্ড মেনে চলছে। সুশীল সমাজ ও সাধারণ জনগণ তাদের এই কর্মকান্ডের বেশ প্রশংসা করছেন।


আরোও অন্যান্য খবর
Paris