২১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
রাজশাহীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনহঠাৎ বৃষ্টিতে পাকা ধান-শীতকালীন সবজির ক্ষেত নিয়ে চরম বিপাকে রাজশাহীর কৃষকফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীপড়াশোনা শেষে কর্মসংস্থান নিশ্চিতে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতিসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে : এমপি মিলনআঙুল ট্রিগারে, যে কোনো জায়গায় ছোঁড়া হবে ক্ষেপণাস্ত্র: তেহরানরুয়েট প্রশাসনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণমান্দায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

একাদশে ভর্তিতে সরাসরি ফি পরিশোধের সুবিধা চালু

প্রকাশিত: ২ জুন ২০২৪, ৯:২৯ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়, শিক্ষানগর
একাদশে ভর্তিতে সরাসরি ফি পরিশোধের সুবিধা চালু
বিজ্ঞাপন

২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে চলছে ভর্তি আবেদন কার্যক্রম। তিন ধাপের প্রথম ধাপের ভর্তিপ্রক্রিয়া চলবে ১১ জুন পর্যন্ত। তবে অনলাইনে ভর্তির আবেদন করা গেলেও বোর্ডের ফি পরিশোধ করা যাচ্ছিল না। এবার সেই জটিলতা নিরসনে সরাসরি পেমেন্ট দেওয়ার ব্যবস্থা করেছে ভর্তি সংক্রান্ত কমিটি। এখন সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি পরিশোধের সুবিধা চালু করা হয়েছে। রোববার (০২ জুন) একাদশ শ্রেণিতে ভর্তির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আবেদনকারীদের আবেদন ফি পরিশোধ-সংক্রান্ত সমস্যা লাঘবের নিমিত্তে বিকাশের মাধ্যমে সরাসরি আবেদন ফি পরিশোধের ব্যবস্থা নেওয়া হয়েছে। আবেদন ফি পরিশোধের পর একাদশ শ্রেণিতে স্মার্ট ভর্তির সিস্টেমে লগইন করে পোর্টাল থেকে নিশ্চিত হওয়া যাবে পেমেন্ট সম্পন্ন হয়েছে কি না। এর আগে সার্ভারে জটিলতার কারণে একাদশ শ্রেণির ভর্তি আবেদন যথাসময়ে শুরু করা সম্ভব হয়নি। পূর্বঘোষিত তারিখ ও সময় অনুযায়ী গত ২৬ মে সকাল থেকে ভর্তি আবেদন শুরুর কথা ছিল, তবে সে সময় অনেকে ওয়েবসাইটে প্রবেশে জটিলতায় পড়েন। পরে ‘লিংক অপশন’সহ অন্য সমস্যার সমাধান করলে আবেদন প্রক্রিয়া স্বাভাবিক হয়। আবেদনের পোর্টালে আবেদনকারীর লিংক ভুল দেখানো-সংক্রান্ত একটি ত্রুটি ২৮ মে সকাল ১০টার দিকে সমাধান করা হয়েছে।-এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন