সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

পিরামিডের সামনে অশ্লীল ফটোশুট করে বিপাকে মডেল

Paris
Update : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

এফএনএস : আল সিমি। পেশায় তিনি একজন মডেল। ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয় তিনি। কয়েকদিন আগে মিশরে পিরামিডের সামনে অশ্লীল ফটোশুট করায় গ্রেফতার করা হলো তাকে। সেই সঙ্গে তার ফটোগ্রাফারও গ্রেফতার হয়েছেন। এরকম ঐতিহ্যবাহী স্থাপত্যের সামনে কীভাবে এমন ছবি তোলা হল, সেই প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ নেটিজেনরা। আবার কেউ কেউ মডেল আল সিমি ও ফটোগ্রাফার হৌসার গ্রেফতার নিয়ে প্রতিবাদ জানিয়েছে।

তাকে গ্রেফতারের পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। ওই মডেলের ফ্যানের সংখ্যা নেহাত কম নয়। তাদের অনেকের কাছেই ঘটনাটিকে একেবারে অবিশ্বাস। প্রত্নতাত্ত্বিক এলাকায় ছবি তোলার বিষয়ে আদৌ কোনও নিষেধাজ্ঞা আছে কিনা তাই নিয়েই প্রশ্ন তুলেছেন তারা। অনেকেই আবার বলেছেন শিমির ছবিগুলো অশ্লীল নয় এই ধরণের পোশাকই প্রাচীন মিশরে ব্যবহার করা হতো। কাজেই পিরামিডের প্রেক্ষাপটে এই পোশাককে একেবারে স্বাভাবিকই বলা যায়।

মিশরে এর আগে এতটা রক্ষণশীলতা দেখা যায়নি বলেই দাবি করেছেন তারা। একটি ছবিতে দেখা যায়, ছয়জন গর্ভবতীকে নিয়ে হাজির এক ধনকুবের। ক্যাপশনে লিখেছেন, ‘সকলের বাবাই আমি।’ এরকম ঐতিহ্যবাহী স্থাপত্যের সামনে কীভাবে এমন ছবি তোলা হল, সেই প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ নেটিজেনরা। এদিকে মডেল সিমি জানিয়েছেন, পিরামিডের সামনে ছবি তোলা নিষেধ ছিল, এটি তিনি জানতেন না। তারা পিরামিডের ঐতিহ্য তুলে ধরতে চেয়েছিলেন, আপত্তিকর ছবি তোলা তাদের উদ্দেশ্য ছিল না।


আরোও অন্যান্য খবর
Paris