শুক্রবার

১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান রাসিক প্রশাসকের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল নওগাঁয় রাকাবের হালখাতা, ২ দিনে আদায় ১১ কোটি ২০ লাখ টাকা মেধাবী ফাহিমের পাশে রাজশাহীর ডিসি পরীক্ষায় নকল বন্ধে মন্ত্রী-এমপিদের সহযোগিতা চেয়ে শিক্ষামন্ত্রীর চিঠি রাজশাহী নগরীর ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেবে রাসিক ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে : তথ্যমন্ত্রী টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে বিস্ফোরক মন্তব্য করলেন স্পিকার প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনী আধুনিক হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রেমিককে কুপিয়ে জখম করল প্রেমিকা!

Paris
Update : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুরে বিয়ে করতে রাজি না হওয়ায় এমদাদুল ইসলাম (৩৪) নামের এক প্রেমিক যুবককে কুপিয়ে জখম করেছে প্রেমিকা। এঘটনায় মনি (২৭) নামের এক প্রেমিকাকে আটক করেছে লালপুর থানার পুলিশ। ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে লালপুর সদরের পুরাতন বাজার এলাকায় এঘটনা ঘটে। আহত ওই যুবক উপজেলার রামানান্দপুর গ্রামের মৃত সের আলীর ছেলে। জানা যায়, উপজেলার রামানান্দপুর গ্রামের মনি (২৭) এর সঙ্গে পরকিয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে যান এমদাদুল ইসলাম। ৬ মাস আগে ওই প্রেমিক যুগলকে আপত্তিকর অবস্থায় আটক করে এলাকাবাসী। পরে এক সপ্তাহের মধ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক কৌশলে পালিয়ে যায়। ঈদে বাড়ীতে এলে পূর্ব শত্রুতার জেরে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মনি ও তার বাবাসহ ৫/৬ জন মিলে সিএনজিচালিত অটোরিশাতে উঠিয়ে নিয়ে গেয়ে এমদাদুলকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। লালপুর থানার ওসি নাছিম আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।


আরোও অন্যান্য খবর
Paris