সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

৫৬ বছর বয়সে আইকনিক লুকে মাধুরী

Paris
Update : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪

এফএনএস বিনোদন: বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত এর জনপ্রিয় সিনেমা ‘হাম আপকে হ্যায় কৌন’ মুক্তির পর কেটে গেছে ত্রিশ বছর। সুরজ বরজাতিয়ার পরিচালিত এ সিনেমায় মাধুরীর ‘নিশা’ চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে দাগ কেটেছিলেন। ৫৬ বছর বয়সে ত্রিশ বছর আগের ২৬ বছরের ‘নিশা’ রূপে ফিরলেন মাধুরী। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমার ‘দিদি তেরা’ গানে যে বেগুনি রঙের লেহেঙ্গা পরেছিলেন, সেই একই রকমের লেহেঙ্গায় সম্প্রতি তাকে দেখা গেল একটি রিয়েলিটি শোয়ের শুটিং-এ। এসময় সোনালি জরির ডিজাইনে বেগুনি লেহেঙ্গার সঙ্গে ম্যাচিং করা বেগুনি চুড়ি ও গলায় হীরা ও এমার‌্যাল্ডের নেকলেস পরেছিলেন। ভাইরাল হওয়া মাধুরীর সেই ছবির সঙ্গে মুহূর্তে ত্রিশ বছর পিছিয়ে গেল নেটিজেনরা। সেই সময়ের ২৬ বছরের সেই নিশা চরিত্রের মাধুরীর ছবির সঙ্গে আর আজকের ৫৬ বছরের মাধুরীর ছবি পাশাপাশি রাখলে পার্থক্য খুঁজে পাওয়া মুশকিল হবে।


আরোও অন্যান্য খবর
Paris