শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

রাকাব-এসএমই ফাইন্যান্সিং কোম্পানী লিঃ প্রধানমন্ত্রীর অনুমোদন ১০ বছরেও বাস্তবায়ন হয়নি

Paris
Update : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ক্যাবিনেট কর্তৃক চূড়ান্তভাবে অনুমোদিত রাকাব-এসএমই ফাইন্যান্সিং কোং লিঃ নামীয় সাবসিডিয়ারী কোম্পানী’র কার্যক্রম ১০ বছরেও চালু হয়নি। এদিকে রহস্যজনকভাবে রাকাব-এসএমই ফাইন্যান্সিং কোম্পানী লিঃ নামে সাবসিডিয়ারি কোম্পানীর অনুকুলে এসএমই কার্যক্রম পরিচালনার জন্য একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসাবে অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান গঠণের জন্য বিগত ৯ বছর ধরে বারংবার বাংলাদেশ ব্যাংকের কাছে লাইসেন্সের আবেদন করে যাচ্ছে রাকাব কর্তৃপক্ষ। যদিও বাংলাদেশ ব্যাংক সাবসিডিয়ারি কোম্পানীর অনুকূলে অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের কোন লাইসেন্স দেন নাই, অধিকিন্তু বাংলাদেশ ব্যাংক রাকাবের বারংবার আবেদনের প্রেক্ষিতে বেশ কয়েক দফা (চারবার) এ ধরণের অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান গঠণ সমীচীন নয়/এখতিয়ার নাই মর্মে অর্থমন্ত্রণালয় ও রাকাবকে অবহিত করেছেন।

নিয়ে চরম ভোগান্তি আর মনোকষ্টে ভুগছেন রাকাব এসইসিপি প্রকল্পের শতাধীক কর্মকর্তা। প্রকল্পের সব কর্মকর্তা-ই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতোকোত্তর ডিগ্রীধারী, যারা কিনা প্রধানমন্ত্রীর অনুমোদিত রাকাব-এসএমই ফাইন্যান্সিং কোং লিঃ নামীয় সাবসিডিয়ারী কোম্পানী’র কার্যক্রম চালুর অপেক্ষায় দিন গুনছেন। কিন্তু এরই মধ্যে অনেকে হারিয়েছেন সরকারি চাকরির নির্ধারিত বয়স, আর রাকাব-এসএমই ফাইন্যান্সিং কোং লিঃ নামীয় সাবসিডিয়ারী কোম্পানী’র কার্যক্রম চালু না হওয়ায় পদোন্নতি বা ইনক্রিমেন্টসহ অন্যান্য আর্থিক সুবিধা থেকেও হয়েছেন বঞ্চিত। রয়ে গেছেন ১৭ বছর আগের চাকরি শুরুর বেতনেই! প্রজেক্ট ডিরেক্টরের অযোগ্যতা ও দায়িত্বহীনতার কারনেই কর্মব্রতদের শতাধিক পরিবার আজ এই চরম ভোগান্তিতে! সিদ্ধান্তহীনতার কারনে সরকার প্রদত্ত ৫৮ কোটি টাকা অলস পড়ে আছে যাতে প্রায় ১২০০০ হাজার ক্ষুদ্র উদ্যোগতা এ ঋন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

অথচ প্রকল্প ও রাকাব হতে ডেপুটেশনের সকল খরচ বাদেও প্রকল্পটি (২০০০ সালের ডিসেম্বর পর্যন্ত) চলতি অর্থ বছরের ৬ মাসের মধ্যে ২ কোটি টাকার বেশী লাভ করেছে। ভোগান্তির চরম পর্যায়ে গেলে, রাকাব-এসএমই ফাইন্যান্সিং কোং লিঃ নামীয় সাবসিডিয়ারী কোম্পানী এর কার্যক্রম চালু এবং কোম্পানীতে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের পদ আপগ্রেড পূর্বক পদোন্নতি নীতিমালা, ইনক্রিমেন্টসহ আর্থিক সুবিধাদি বাস্তবায়নের দাবীতে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন-সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কয়েক দফা স্মারকলিপি প্রদান করেছেন স্বাধীনতা রাকাব-এসএমই ফাইন্যান্সিং কোম্পানী লিঃ কর্মকর্তা কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে বিস্তারিত বর্ণনা সহ তারা নিম্নলিখিত দাবি সমূহ পেশ করেন: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যাবিনেট কর্তৃক অনুমোদিত রাকাব-এসএমই ফাইন্যান্সিং কোম্পানী লিঃ নামীয় সাবসিডিয়ারি কোম্পানীর কার্যক্রম দ্রুত বাস্তবায়ন, কোম্পানীতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পদ আপগ্রেড পূর্বক পদোন্নতি নীতিমালা, ইনক্রিমেন্টসহ আর্থিক সুবিধাদি পরিচালনা বোর্ড কর্তৃক দ্রুত বাস্তবায়ন, বাংলাদেশ ব্যাংকের নিকট স্বতন্ত্র অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান গঠণের জন্য লাইসেন্স আবেদন রহিতকরণ। বিষয়ে স্বাধীনতা রাকাব-এসএমই ফাইন্যান্সিং কোম্পানী লিঃ কর্মকর্তা কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ বলেন, আমাদের যৌক্তিক দাবী পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। স্মারক লিপি প্রদান দিয়ে আমাদের আন্দোলন শুরু, এরপর দাবী আদায় না হলে পর্যায়ক্রমে আরো কঠোর কর্মসূচীতে যেতে বাধ্য হবো।


আরোও অন্যান্য খবর
Paris