সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

আবারো বিয়ে করছেন দিয়া মির্জা

Paris
Update : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : ফের বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। গত বছর ব্যবসায়ী বন্ধু বৈভব রেখির সঙ্গে দিয়ার প্রেমের গুঞ্জন শোনা যায়। তাকেই বিয়ে করছেন এই অভিনেত্রী। আগামী ১৫ ফেব্রুয়ারি তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এতে শুধুমাত্র পরিবারের সদস্য ও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত থাকবেন। ইন্ডিয়া টুডে এই তথ্য জানিয়েছে। ‘রেহনা হ্যায় তেরে দিল মে’, ‘দম’, ‘সঞ্জু’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন দিয়া। এর আগে নির্মাতা সাহিল সাংঘাকে বিয়ে করেছিলেন তিনি। সিনেমার চিত্রনাট্য শোনাতে গিয়ে দিয়ার সঙ্গে সাহিলের ঘনিষ্ঠতা তৈরি হয়।

এরপর ছয় বছর প্রেম করেন তারা। ২০১৪ সালে বিয়ে করেন দিয়া ও সাহিল। কিন্তু গত বছর আগস্টে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন এই জুটি। এক যৌথ বিবৃতিতে তারা লেখেনে, ‘জীবনের ১১ বছর একসঙ্গে কাটানোর পর আমরা পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা বন্ধু থাকব এবং পরস্পরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা অটুট থাকবে। যদিও আমাদের চলার পথ আলাদা হয়ে গেছে, তবে আমাদের মধ্যে যে বন্ধন ছিল তার জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের পরিবার, বন্ধু, মিডিয়াকে তাদের ভালোবাসা, সহযোগিতা ও বিষয়টি বোঝার জন্য ধন্যবাদ।

এই মুহূর্তে আমাদের প্রাইভেসির বিষয়টি বোঝার জন্য সবাইকে অনুরোধ করছি। এই বিষয়ে আমরা আর কোনো মন্তব্য করব না।’ দিয়া মির্জা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্তে সিনেমা ‘থাপ্পড়’। বর্তমানে তেলেগু ভাষার ‘ওয়াইল্ড ডগ’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি সমাজকর্মী হিসেবেও পরিচিত তিনি। এ ছাড়া ইউএনইপি-এর গুডউইল অ্যাম্বাসেডর দিয়া।


আরোও অন্যান্য খবর
Paris