সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

স্বপ্ন সত্যি হতে চলেছে পরিমনির

Paris
Update : শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪

এফএনএস
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণি। বছরজুড়ে নানা কারণে আলোচনায় থাকেন এ নায়িকা। আসছে ঈদে নতুন চমক দেবেন বলে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন তিনি। সঙ্গে পোস্ট করেছেন নতুন চমকের ছবিও। গত শুক্রবার নিজের ফেসবুকে এক পোস্ট দেন পরী। সেখানেই জানান নতুন চমকের কথা। ফেসবুক পোস্টে পরী লেখেন, আলহামদুলিল্লাহ, অবশেষে আমার স্বপ্ন সত্যি হতে চলেছে! এবার ঈদে আমি আসছি একদম নতুনভাবে! খুব শিগ্রই সবাইকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ। দোয়া করবেন।’ ধারণা করা হচ্ছে, এবার ব্যবসায়ে নামছেন পরী মণি। প্রসাধনীর পণ্যের ব্যবসা করবেন ঢাকাই সিনেমার আলোচিত এ চিত্রনায়িকা। ফেসবুকে নিজের ব্র্যান্ডের একটি বিজ্ঞাপনচিত্র প্রকাশ করেন অভিনেত্রী। বিষয়টি নিয়ে সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পরী মণি বলেন, অনেক আগে থেকেই আমার ব্যবসা করার ইচ্ছে ছিল। কিন্তু কিসের বিজনেস করব সেটাই ভাবছিলাম। অনেক ভেবে আর সবদিক বিবেচনা করে প্রসাধনী পণ্যের ব্যবসা শুরু করতে যাচ্ছি। পরী মণি বলেন, এখন সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই অনেকেই দেখি ব্যবসা করছে। সেগুলোর মাঝে মেয়েদের প্রসাধনীর পণ্যের ব্যবসা বেশ তুঙ্গে। অনেক ক্ষেত্রেই দেখা যায় একটু কম দামে অনেকেই ব্র্যান্ডের পণ্য অনলাইন থেকে ক্রয় করছে। সেক্ষেত্রে দেখা যায় তারা আসলে প্রতারিত হচ্ছে। কেননা ব্র্যান্ডের পণ্য বলে বিক্রি হচ্ছে ক্লোন পণ্য। যা আসলে আমাদের স্কিনের জন্য বেশ ক্ষতিকর। তাদের দিক বিবেচনায় অরজিনাল ব্র্যান্ডের পণ্য নিয়ে বাজারে আসছি।’ এদিকে ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে পরী মণির ‘বুকিং’ ওয়েব ফিল্ম। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় পরীর বিপরীতে অভিনয় করেছেন এ বি এম সুমন। ওয়েব ফিল্মটি মুক্তির পর থেকেই দর্শক প্রশংসায় ভাসছেন তিনি।

 


আরোও অন্যান্য খবর
Paris