২২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
রাজশাহীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনহঠাৎ বৃষ্টিতে পাকা ধান-শীতকালীন সবজির ক্ষেত নিয়ে চরম বিপাকে রাজশাহীর কৃষকফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীপড়াশোনা শেষে কর্মসংস্থান নিশ্চিতে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতিসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে : এমপি মিলনআঙুল ট্রিগারে, যে কোনো জায়গায় ছোঁড়া হবে ক্ষেপণাস্ত্র: তেহরানরুয়েট প্রশাসনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণমান্দায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

ফেরত পাঠানো হলো মিয়ানমারের বিজিপি সদস্যসহ ৩৩০ জনকে

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ৯:৩৪ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
ফেরত পাঠানো হলো মিয়ানমারের বিজিপি সদস্যসহ ৩৩০ জনকে
বিজ্ঞাপন

সশস্ত্র বিদ্রোহীদের আক্রমণের মুখে প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশ আশ্রয় নেওয়া সে দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিপিসহ বিভিন্ন সংস্থার ৩৩০ জনকে হস্তান্তর করা হয়েছে। পালিয়ে আসার ১২ দিনের মাথায় গতকাল বৃহস্পতিবার সকালে কক্সবাজারের ইনানীতে নৌবাহিনীর জেটিঘাট থেকে তাদের মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। বিজিবির কক্সবাজার রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে হস্তান্তর অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ অং ক্যও মোয়েসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের গ্রহণ করতে মিয়ানমারের বিজিপির সাত সদস্যের একটি প্রতিনিধি দল সকালে উখিয়ার ইনানীতে নৌবাহিনীর জেটিঘাটে পৌঁছায়। এরপর তারা বিজিবির রামু সেক্টরের কমান্ডার কর্নেল মেহেদী হোসাইন কবীরের নেতৃত্বে সাত সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসে। দুই দেশের এ প্রতিনিধিরা সকাল সাড়ে ১০টায় হস্তান্তর বিষয়ে বৈঠকে মিলিত হন।-এফএনএস

বিজিবি জানায়, ওই ৩৩০ জনকে নিতে মিয়ানমারের একটি জাহাজ গভীর সমুদ্রে বাংলাদেশের জলসীমায় আসে। ইনানী জেটিঘাট থেকে তাদের কর্ণফুলী জাহাজে করে মিয়ানমারের ওই জাহাজে পৌঁছানো হবে। মিয়ানমারে জান্তার অনুগত বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির চলমান সংঘর্ষে প্রাণ বাঁচাতে সেখান থেকে কয়েক দফায় পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেন ৩৩০ জন। তাদের রাখা হয় টেকনাফের হ্নীলা হাইস্কুল ও ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে। সেখানে থেকে গতকাল বৃহস্পতিবার সকালে তাদের বিজিবির কড়া নিরাপত্তায় ইনানী জেটিঘাটে নিয়ে যাওয়া হয়। আশ্রিত এই ৩৩০ জনের মধ্যে বিজিপির ৩০২ জন, বিজিপি সদস্যের পরিবারের চারজন, সেনাবাহিনীর দুজন, ইমিগ্রেশন বিভাগের ১৮ জন এবং বেসামরিক নাগরিক চারজন রয়েছেন। আশ্রিতদের মধ্যে নয়জন অসুস্থ ছিলেন। তাদের মধ্যে পাঁচজন কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে (কমেক) এবং চারজন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে (চমেক) চিকিৎসা নিয়েছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন