শুক্রবার

১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান রাসিক প্রশাসকের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল নওগাঁয় রাকাবের হালখাতা, ২ দিনে আদায় ১১ কোটি ২০ লাখ টাকা মেধাবী ফাহিমের পাশে রাজশাহীর ডিসি পরীক্ষায় নকল বন্ধে মন্ত্রী-এমপিদের সহযোগিতা চেয়ে শিক্ষামন্ত্রীর চিঠি রাজশাহী নগরীর ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেবে রাসিক ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে : তথ্যমন্ত্রী টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে বিস্ফোরক মন্তব্য করলেন স্পিকার প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনী আধুনিক হচ্ছে : প্রধানমন্ত্রী

মুলার ওজন ৮ কেজি!

Paris
Update : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : রাজশাহীর বাঘায় অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক হাফিজুর রহমাম বুল্লার জমিতে ৮ কেজি ৫৭ গ্রাম ওজনের একটি মুলা পাওয়া গেছে। শনিবার সকালে কলেজ শিক্ষক তার জমি থেকে মুলাটি তুলে নিয়ে এসে ওজন করেন। পরে তিনি তার নিজ গ্রামের মোড়ে নিয়ে গেলে দেখার জন্য উৎসুক জনতা ভিড় করতে থাকে। জানা যায়, উপজেলার আড়ানী ইউনিয়নের সোনাদহ গ্রামের অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক হাফিজুর রহমাম বুল্লার শখের বসে বাড়ির পাশে নিজ জমিতে কিছু মুলার চাষ করেন। অন্যগুলো তুলে খেয়ে নিলেও এই ৮ কেজি ৫৭ গ্রাম ওজনের একটি মুলা তিনি আলাদাভাবে পরিচর্যা করেন।

শনিবার সকালে জমি থেকে উঠিয় ওজন দিয়ে দেখেন তার ওজন হয়েছে ৮ কেজি ৫৭ গ্রাম। হাফিজুর রহমাম বুল্লা আড়ানী ডিগ্রী কলেজের মনোবিজ্ঞান বিষয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি চলতি বছরের ৩০ ডিসেম্বর অবসর গ্রহণ করেন। এ বিষয়ে সোনাহদ গ্রামের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আমজাদ হোসেন খেড়- বলেন, হাফিজুর রহমান গত বছরও মুলার আবাদ করে একটি মুলার ওজন হয়েছিল প্রায় ৯ কেজি। হাফিজুর রহমাম বুল্লা বলেন, আমি ছোট থেকে নিজের জমিতে অন্যান্য সবজির আবাদ করি।

তার সাথে মুলার আবাদ করা হয়। গত বছর থেকে বাড়ি পাশে মুলার আবাদ শেষে জমিতে একটি/দুইটি রেখে বিশেষভাবে যত্ন নিয়ে থাকি। এত বড় আকারের মুলা হতে পারে এটা আমার জানা ছিল না। তবে কোথাও কৃষি মেলা হলে সেখানে নিয়ে যেতাম। করোনার কারণে এবছর মেলা না হওয়ায় নিয়ে যেতে পারিনি। তবে মেলায় নিয়ে মুলাটি দেখানোর খুব ইচ্ছে ছিল। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, মুলাটির বিষয়ে শুনেছি। বিশেষ পরিচর্যা নিলে ও জমির উর্বরতার বেশি থাকলে কোন কোন সময় এমন মুলা হতে পারে। তবে আমি মুলাটি দেখতে যাব।


আরোও অন্যান্য খবর
Paris