সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

বলিউড বাদশা শাহরুখকে উষ্ণ অভ্যর্থনা কাতারের প্রধানমন্ত্রীর

Paris
Update : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪

কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে সাক্ষাৎ করলেন বলিউড মেগাস্টার শাহরুখ খান। সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত নতুন কিছু ছবিতে শাহরুখ খানকে অভ্যর্থনা জানাতে দেখা গেছে কাতারের প্রধানমন্ত্রীকে। বিশেষ অতিথি হিসেবে ‘এএফসি’র ফাইনালে যোগ দিতে দোহায় গিয়েছিলেন শাহরুখ। ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, সাদা শার্ট এবং একটি নীল হুডি পরিহিত শাহরুখ হাসিমুখে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলাচ্ছেন। অপর একটি ছবিতে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে দেখা গেছে অভিনেতাকে। কাতারে সদ্য তোলা ছবিগুলো শাহরুখ খানের ফ্যান ক্লাব থেকে প্রকাশ করা হয়েছে যা রীতিমতো ঝড় তুলেছে অনুরাগীদের মাঝে। ছবিগুলোতে মন্তব্যের ঝড় চলছে বলা চলে। কেউ লিখেছেন, ‘দয়া করে তাকে সুপারস্টার বলবেন না, তিনি একজন মেগাস্টার।’ কেউ বা লিখেছেন, ‘ক্রিকেটের পাশাপাশি ফুটবলও পছন্দ শাহরুখের।’ কারো মতে, ‘শাহরুখ খান বিশ্বের অন্যতম বড় ব্র্যান্ড। সবাই তাকে পাশে চায়।’ কেউ কেউ লিখছেন, ‘শাহরুখ যেখানে হাজির, গোটা বিশ্বের চোখ সেখানে।’ গত বছর পুরোটাই ছিল শাহরুখ খানের দখলে। এ বছরও শুরু থেকেই আলোচনায় তিনি। যদিও এখনো পরবর্তী সিনেমার ঘোষণা দেননি বলিউড বাদশা, তবে গত বছরের তুমুল সাফল্যে এখনো আলোচনা ও জনপ্রিয়তার শীর্ষে তিনি। এ বছর তাকে প্রথম দেখা যেতে পারে সুজয় ঘোষের একটি চলচ্চিত্রে যেটিতে মুল ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন তাঁর মেয়ে সুহানা খান। এছাড়াও নিজের পরবর্তী সিনেমার শুটিং আগামী মার্চেই শুরু করতে যাচ্ছেন কিং খান। এর আগে অভিনেতা জানিয়েছিলেন যে আসন্ন চলচ্চিত্রে তাঁর ভূমিকা তাঁর বয়সের জন্য উপযুক্ত হবে। যদিও তিনি প্রধান চরিত্রে থাকবেন। কিং খানের এই ঘোষণা ভক্তদের মধ্যে নতুন করে প্রত্যাশা তৈরি করেছে। -এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris