সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

ফের খোলামেলা ছবিতে মধুমিতা

Paris
Update : শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪

‘বোঝেনা সে বোঝেনা’ সিরিয়ালের কারণে টিভি পর্দার দর্শকদের কাছে আজও তিনি ‘পাখি’ নামেই পরিচিত। সেদিনের সেই ‘পাখি’ এখন অবশ্য বড়পর্দার নায়িকা। হ্যাঁ, মধুমিতা সরকারের কথাই হচ্ছে। এখন সিনেমা-ওয়েব সিরিজ যেমন করছেন, তেমনি বোল্ড ফটোশ্যুটেও দেখা যাচ্ছে মধুমিতাকে। বেশ কিছুদিন আগে সেলিব্রিটি ফটোগ্রাফার তথাগত ঘোষের ক্য়ামেরায় ধরা পড়েছিলেন মধুমিতা। তার সেই বোল্ড লুক নিয়ে উঠেছিল নানা প্রশ্ন। দমে যাননি মধুমিতা। আরও একবার সাহসী রূপে ধরা দিলেন তিনি। এ নিয়ে আবারও শুরু হয়েছে ট্রোলিং। কারণটা অবশ্য় মধুমিতার ক্য়াপশন। এবার মধুমিতাকে দেখা গেছে বাদামী রঙের ব্রালেটে। সঙ্গে লেদারের শর্ট স্কার্ট। বসে তোলা ছবিতে মধুমিতার চোখে দেখা যাচ্ছে সানগ্লাস। -এফএনএস

আবার দাঁড়িয়ে তোলা ছবিতে সেই সানগ্লাস উধাও। ক্যাপশনে তাই অভিনেত্রী লিখেছেন, ‘উইথ অর উইথ ইউ’। ওই পোস্টে দুই ব্যক্তিকে ট্যাগও করেছেন মধুমিতা। বোঝা যাচ্ছে, তারাই মধুমিতার মেকআপ করেছেন। এদিকে ছবি দুটো পোস্ট করতেই মধুমিতাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘বিখ্যাত হতে মানুষ কী না করে, উনি তো অর্ধেক কাপড়ই পরেনি।’ কেউ আবার লিখেছেন, ‘ওহ, চোখে চশমাও পরেছে। খেয়াল করিনি।’ আবার মধুমিতার পাশেও দাঁড়িয়েছেন কেউ কেউ। একজন লিখেছেন, ‘নিন্দুকের কথায় কান দিও না। নিন্দুকের কাজই হলো নিন্দা ও সমালোচনা করা। তুমি আরো এগিয়ে যাও। সাহসী রূপে ধরা দাও।’মধুমিতা অবশ্য বরাবরই নিজের শর্তে বাঁচেন। তাই কে কী বলল, তাতে কোনোদিন কান দেন না। তার সর্বশেষ সিনেমা ‘চিনি-২’। যদিও বক্স অফিসে সেই সিনেমা খুব একটা হিট হয়নি। এ ছাড়াও ‘জাতিস্মর’ ওয়েব সিরিজেও দেখা গেছে তাকে। তুলনামূলক ভাবে ওই ওয়েব সিরিজ বেশ জনপ্রিয় হয়েছিল।

 

 


আরোও অন্যান্য খবর
Paris