২২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
রাজশাহীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনহঠাৎ বৃষ্টিতে পাকা ধান-শীতকালীন সবজির ক্ষেত নিয়ে চরম বিপাকে রাজশাহীর কৃষকফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীপড়াশোনা শেষে কর্মসংস্থান নিশ্চিতে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতিসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে : এমপি মিলনআঙুল ট্রিগারে, যে কোনো জায়গায় ছোঁড়া হবে ক্ষেপণাস্ত্র: তেহরানরুয়েট প্রশাসনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণমান্দায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৪, ২:৫৪ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়, জাতীয় খবর
জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান
বিজ্ঞাপন

টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ও জাপানের ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ কাউন্সিলের সহযোগিতায় বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে এফইসির সদস্য, বিভিন্ন জাপানি কোম্পানির নির্বাহী ও দূতাবাসের কর্মকর্তারা অংশ নেন। জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ সেমিনারে অংশগ্রহণকারীদের স্বাগত জানান। রাষ্ট্রদূত তার বক্তব্যে গত ১ জানুয়ারি নোটো উপদ্বীপে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির জন্য শোক প্রকাশ করেন।

রাষ্ট্রদূত ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফরের কথা স্মরণ করে বলেন, এ সফর জাপানের সঙ্গে বাংলাদেশের অটুট ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বের ভিত্তি স্থাপন করেছে।

তিনি বলেন, ২০২৩ সালের এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে সম্পর্ক ‘কৌশলগত অংশীদারত্বে’ উন্নীত হয়েছে, যা বিভিন্ন ক্ষেত্রে জাপানের সঙ্গে সহযোগিতা সুযোগ সৃষ্টি করেছে।

রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও গতিশীল নেতৃত্বে গত ১৫ বছরে দেশের অর্থনৈতিক অগ্রগতির সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। তিনি জাপানের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশের বিভিন্ন খাতে আরও বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান।

সেমিনারে দূতাবাসের ইকোনমিক মিনিস্টার সৈয়দ নাসির এরশাদ, মিনিস্টার (বাণিজ্য) ড. আরিফুল হক এবং প্রথম সচিব (শ্রম) মো. জয়নাল আবেদীন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ সম্ভাবনা ও মানবসম্পদ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে তথ্যমূলক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

এফইসির সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর হিরোইউকি ইউশিতা তার বক্তব্যে রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ ও দূতাবাসের কর্মকর্তাদের সেমিনার আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন এ ফোরামে মতামত বিনিময় এবং উন্মুক্ত আলোচনা বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আরও আগ্রহ ও নতুন সুযোগ সৃষ্টি করবে।

পরে মারুবেনি করপোরেশন, সুমিটোমো কর্পোরেশন এবং আজিনোমোটো গ্রুপসহ বেশ কয়েকটি জাপানি কোম্পানির প্রতিনিধিরা বাংলাদেশে তাদের ব্যবসায়িক কার্যকলাপ সম্পর্কে ইতিবাচক অভিজ্ঞতা তুলে ধরেন।

মিশন উপপ্রধান শাহ আসিফ রহমান তার সমাপনী বক্তব্যে সংশ্লিষ্ট সব ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন