২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

আম বয়ানে শুরু বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৪, ২:৫২ অপরাহ্ণ | বিভাগ: ধর্ম-চিন্তা-জ্ঞানার্জন
আম বয়ানে শুরু বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব
বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বাদ জোহর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। পাকিস্তানের মাওলানা হারুনের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, তাবলীগ জামাত নিজামুদ্দিনের অনুসারী লাখ লাখ মুসল্লি বিশ্ব ইজতেমায় অংশ নিতে ইতোমধ্যে ময়দানে অবস্থান নিয়েছেন। বৃহস্পতিবার বাদ জোহর পাকিস্তানের মাওলানা হারুনের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় নিজামুদ্দিন অনুসারীদের বিশ্ব ইজতেমা। বয়ান বাংলায় তরজমা করেন কাকরাইল মসজিদের মাওলানা আজিম উদ্দিন।

আসরের পরে বয়ান করবেন কাকরাইলের ভাই ওয়াসিফুল ইসলাম। মাগরিবের পরে ভারতের মাওলানা আব্দুস সাত্তার বয়ান করবেন। পরে তা বাংলায় তরজমা করবেন মুফতি জিয়া বিন কাশেম। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি ইতোমধ্যে বিশ্ব ইজতেমায় অবস্থান নিয়েছেন। এছাড়া মুসল্লিদের আগমন অব্যাহত রয়েছে। গত মঙ্গলবার বিশ্ব ইজতেমার ময়দান বুঝে নেন নিজামুদ্দিন অনুসারীর মুসল্লিরা। এরপর দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসতে শুরু করেন মুসল্লিরা।

আগামী ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের (২০২৪ সালের) বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। এর আগে গত ১ ফেব্রুয়ারি আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম পর্বের ইজতেমায় অংশ নেন শুরায়ে নিজাম অনুসারী মুসল্লিরা। পরে ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন