সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

মিলাকে খুঁজছে পুলিশ

Paris
Update : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : অ্যাসিড নিক্ষেপের মামলায় দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলা ও তার সহযোগী কিম জন পিটার হালদারের বিরুদ্ধে গ্রেফতারির আদেশ দিয়েছেন আদালত। মামলায় হাজিরা না দেওয়ায় ঢাকার অ্যাসিড দমন ট্রাইবুনালের জেলা জজ এই গ্রেফতারির আদেশ দেন। শুক্রবার সকালে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী বলেন, মিলা ও তার সহযোগী কিমকে গ্রেফতারের জন্য তল্লাশি চলছে। বৃহস্পতিবার রাতেও মিলার মিরপুরের বাসায় তল্লাশি চালাই, কিন্তু এখনও তিনি ধরাছোঁয়ার বাইরে। আশা করি, শিগগিরই তাদের গ্রেফতার করে আদালতে সমর্পণ করতে পারব। ২০১৯ সালের ২ জুন প্রাক্তন স্বামীর ওপর অ্যাসিড নিক্ষেপের মামলায় সিআইডির তদন্তে অভিযুক্ত হন সংগীত শিল্পী মিলা ও তার সহযোগী কিম। এরপর ২০২০ সালের ৩০ ডিসেম্বর সিআইডি আদালতে চার্জশিট দাখিল করে।

পরবর্তীতে এ বছরের ২৮ জানুয়ারি ঢাকার অ্যাসিড দমন ট্রাইব্যুনাল ওই চার্জশিট আমলে নিয়ে উভয় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও পলাতক থাকায় ক্রোকি পরোয়ানা জারি করেন। গত ৯ ফেব্রুয়ারি আদালতের জারিকৃত গ্রেফতারি পরওয়ানা পল্লবী থানায় পৌঁছায়। এরপর থেকেই পল্লবী থানা পুলিশ অভিযুক্ত মিলা ও তার সহযোগী কিমকে খুঁজছে। তাদের আবাসস্থল ও সম্ভাব্য অবস্থানে কয়েক দফা তল্লাশি চালিয়েও তাদেরকে গ্রেফতার করা যায়নি। পরিবারের দাবি, তারা কোথায় আছে এ সম্পর্কে তাদের ধারণা নেই। মিলার সহযোগী কিম ২০১৯ সালের জুলাই মাসে ঢাকা ক্যান্টনমেন্টের একটি বাসা থেকে গ্রেফতার হয়ে কারাগারে যান। পরবর্তীতে জামিন নিয়ে আর আদালতে হাজিরা দেননি। অপরদিকে মিলা এই মামলার ১নং আসামি। তিনি এখন পর্যন্ত কখনওই আদালতের মুখোমুখি হননি।


আরোও অন্যান্য খবর
Paris