২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

প্রতারণা মামলায় আটক স্বপ্না চৌধুরী

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১১:০০ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
প্রতারণা মামলায় আটক স্বপ্না চৌধুরী
বিজ্ঞাপন

এফএনএস : প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে জনপ্রিয় মডেল ও বলিউডের আইটেম ডান্সার স্বপ্না চৌধুরীকে আটক করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৪২০, ১২০, ৪০৬ এর বি ধারায় স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। একটি ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির পক্ষ থেকে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। স্বপ্নার পাশাপাশি তার মা এবং ভাইয়ের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে স্বপ্নাকে আটক করেছে দিল্লি পুলিশ।

অভিযোগে বলা হয়, বিগ বসের সাবেক এ প্রতিযোগীর সঙ্গে তাদের চুক্তি ছিল। যে চুক্তি অনুযায়ী স্বপ্না তাদের কোম্পানির কথা ছাড়া কোনও কাজ করতে পারবেন না। স্বপ্নার হয়ে তারাই বিভিন্ন অনুষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে চুক্তি করবেন। কিন্তু স্বপ্না চুক্তি অনুযায়ী কাজ করেননি। শুধু তাই নয়, স্বপ্না চৌধুরী ওই সংস্থার কাছ থেকে টাকা নিয়েও তা ফেরত দেননি বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। যদিও এ ব্যাপারে এখন মুখ খোলেননি স্বপ্না।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন