সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

মরিয়ম নওয়াজের দাবি নিজের পায়ে কুড়াল মেরেছেন ইমরান

Paris
Update : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪

এফএনএস

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের উদ্দেশে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ বলেছেন, আমার বাবা নওয়াজ শরিফ ষড়যন্ত্রের মাধ্যমে কাউকে ক্ষমতাচ্যুত করেননি। পাঞ্জাবের নানাকা সাহিবে এক সমাবেশে মরিয়ম এ কথা বলেন। তিনি বলেন, নওয়াজ আপনাকে ক্ষমতাচ্যুত করেননি, আপনি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন। আপনার দলকে ধ্বংস করার জন্য আপনি নিজেই দায়ী। ২০১৭ সালে তার বাবাকে ক্ষমতাচ্যুত করার কথা স্মরণ করে তিনি জোর দিয়ে বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে ষড়যন্ত্র, কারচুপি ও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। দলীয় প্রধানকে বারবার পদ থেকে বহিষ্কারের ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, নওয়াজকে আবারও সেবা করার সুযোগ দিন। ভোটে ক্ষমতায় এলে তার দলের অগ্রাধিকার সম্পর্কে মন্তব্য করে মরিয়ম বলেন, পিএমএল-এন কোনো রাজনৈতিক দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে না বরং তাদের লড়াই ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও বিপুল বিদ্যুৎ বিলের বিরুদ্ধে। আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা শুরু করেছে রাজনৈতিক দলগুলো। পিটিআই এবং পিএমএল-এনের সাবেক মিত্র পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) উভয়ই নওয়াজের নেতৃত্বাধীন দলকে লেভেল প্লেয়িং ফিল্ডের অভাবের অভিযোগ করে আসছে। পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি জ¦ালাময়ী বক্তৃতা দিয়ে দলের নির্বাচনী প্রচারণার নেতৃত্ব দিচ্ছেন। প্রায়ই পিএমএল-এনকে কটাক্ষ করে মৌখিক শোডাউন বাড়িয়েছেন বিলাওয়াল।


আরোও অন্যান্য খবর
Paris