সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

মহাদেবপুরে এসিআই রাইস মিলের লাখ টাকা জরিমানা

Paris
Update : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪

এফএনএস
নওগাঁর মহাদেবপুরে অনুমোদিত ধারণক্ষমতার চেয়ে বেশি চাল মজুদ রাখায় এসিআই অটো রাইস মিলের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভীমপুর ইউনিয়নের স্বরসতিপুর বাজারে অবস্থিত এসিআই অটো ফুড্স লিমিটেডের রাইস ইউনিটে মজুদদারি বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে চাল মজুদ রাখার প্রমাণ পাওয়ায় এই জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করনে। এ সময় নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা, জেলা খাদ্য নিয়ন্ত্রক তানভীর রহমান, জেলা বাজার কর্মকর্তা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক কামরুল হাসান সোহাগ জানান, ওই মিলে বিনির্দেশকৃত ক্যাপাসিটির চেয়ে বেশি আতপ চাল অবৈধভাবে মজুদ রাখায় কৃষি বিপনণ আইন ২০০৮ এর ১৯ (১) এর ঠ ও ড ধারা মোতাবেক এসিআই অটো রাইস মিলকে এ জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়। এ ছাড়া আগামী তিন দিনের মধ্যে মজুদ করা চাল বাজারে সরবরাহ করার নির্দেশ দেয়া হয়। চালের বস্তার গায়ে বিক্রয় মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য লেখা থাকায় সকল বস্তা থেকে প্রাইস ট্যাগ খুলে বিক্রিত মূল্যের নতুন প্রাইস ট্যাগ লাগাতে বলা হয়েছে। সম্প্রতি নওগাঁর বিভিন্ন হাটে বাজারে চালের দাম বৃদ্ধি পায়। এজন্য মজুদদারিকে দায়ি করা হয়। এরই পরিপ্রেক্ষিতে মজুদদারি বিরোধী এ অভিযান পরিচালনা করা হলো। উল্লেখ্য, গতবছর ২৪ ফেব্রুয়ারি নওগাঁ জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ অভিযানের সময়ও এই এসিআই মিলে বিপুল পরিমাণ চিকন চাল দুই মাসের অধিক সময় ধরে মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়। নিয়মানুযায়ী চাল এক মাসের বেশি মজুদ রাখা দন্ডনীয়। সেসময় অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহারুল ইসলাম এসিআই ফুডস লিমিটেডের পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছিলেন। এবছর একই অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হলো।


আরোও অন্যান্য খবর
Paris