২৩ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রহনপুর রেলবন্দর দিয়ে ৪র্থ দফায় সার গেলো নেপালে

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২১, ৯:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থনীতি
রহনপুর রেলবন্দর দিয়ে ৪র্থ দফায় সার গেলো নেপালে
বিজ্ঞাপন

গোমস্তাপুর থেকে প্রতিনিধি : বাংলাদেশ-ভারত-নেপাল ট্রানজিট হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলবন্দর দিয়ে ৪র্থ দফায় নেপালে ডিএপি সার গেছে। গত বৃহস্পতিবার রাতে রহনপুর রেলস্টেশন দিয়ে ২ হাজার ৫০১ মেট্রিকটন ডিএপি সারবাহী এক র‌্যাক (৪২ ওয়াগন) ভারতের সিঙ্গাবাদ স্টেশন হয়ে বীরগঞ্জ স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। সেখান থেকে তা সড়ক পথে নেপালে যাবে।
এর আগে গত ৩, ৫ ও ৬ ফেব্রুয়ারি বাংলাদেশের রহনপুর-ভারতের সিঙ্গাবাদ রুট দিয়ে সাড়ে ৭ হাজার মেট্রিক টন ডিএপি সার নেপালে যায়।

নেপাল চীন থেকে আমদানি করা এ সার সমুদ্র পথে বাংলাদেশের মংলা বন্দর দিয়ে নিয়ে আসে। সেখান থেকে এ সার যশোরের নোয়াপাড়া স্টেশনে বোঝায় হয়ে ভারতের মধ্য দিয়ে নেপালে যাচ্ছে। বিষয়টি রহনপুর স্টেশন মাস্টার মির্জা কামরুল ইসলাম নিশ্চিত করেছেন। রহনপুর শুল্ক স্টেশন রাজস্ব কর্মকর্তা মোখতার হোসেন জানান, রহনপুর রেলবন্দর দিয়ে মোট ২৯ হাজার ৫০০ মেট্রিকটন ডিএপি সার যাবে নেপালে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন