শুক্রবার

১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন রাজশাহীতে পথচারীদের মাঝে ছাতা বিতরণ অমুসলিম নাগরিকের নিরাপত্তা ইসলামের নির্দেশনা বিশ্বকাপ কি ‘ফিক্সড’, কেন মাত্র ৮টি দেশই বারবার ট্রফি জেতে? সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা বাজেট পেশ দেশে ব্যবসা ও কর্মসংস্থানে গতি আনতেই নতুন বাজেট : প্রধানমন্ত্রী

‘দাবি নিয়েই নৌকায় ভোট চাইতে এসেছি’

Paris
Update : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
ফাইল ফটো
ফাইল ফটো

স্টাফ রিপোর্টার
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আসাদুজ্জামান আসাদ বলেছেন, আমরা এমনি এমনি নৌকায় ভোট চাইতে আসি নি। এই নৌকায় ভোট চাওয়ার এখতিয়ার বা অধিকার আমাদের আছে। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি নারী সমাজের জন্য অনেক কিছু করেছেন। আগে সন্তানের পরিচয় হতো শুধুমাত্র পিতার নামে। এখন কি তাই হয়? এখন আগে মায়ের নাম, পরে পিতার নাম। এর মাধ্যমে শেখ হাসিনা নারীদের সম্মানিত করেছেন। বাংলাদেশের উন্নয়নে তিনি যা করেছেন সেই দাবি নিয়েই আমি এই এলাকার মানুষের কাছে নৌকায় ভোট চাইতে এসেছি। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজশাহীর মোহনপুরে উপজেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আসাদ এসব কথা বলেন। আসাদুজ্জামান আসাদ বলেন, বাংলাদেশের আন্দোলন-সংগ্রামের প্রতীক নৌকা আমাকে উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেজন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়াও আমার মনোনয়নে বিশাল ভূমিকা রেখেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মোহনপুর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া খাতুন সীমার সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মালিহা জামান মালা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীন, সাধারণ সম্পাদক এডভোকেট নাসরিন আকতার মিতা, শ্রম বিষয়ক সম্পাদক মনিরা বেগম, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন কবিরাজ। এর আগে মোহনপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন এমপি প্রার্থী আসাদুজ্জামান আসাদ। এসময় রাজশাহী জেলা পরিষদের সদস্য দিলিপ কুমার সরকার তপন, মোহনপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ, রায়ঘাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু হোসেন, ধুরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মৌগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলামিন বিশ্বাস, জাহানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, বাকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন কবিরাজ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এনামুল হক উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris