শুক্রবার

১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন রাজশাহীতে পথচারীদের মাঝে ছাতা বিতরণ অমুসলিম নাগরিকের নিরাপত্তা ইসলামের নির্দেশনা বিশ্বকাপ কি ‘ফিক্সড’, কেন মাত্র ৮টি দেশই বারবার ট্রফি জেতে? সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা বাজেট পেশ দেশে ব্যবসা ও কর্মসংস্থানে গতি আনতেই নতুন বাজেট : প্রধানমন্ত্রী

বাগমারায় দ্বাদশ সাংসদ নির্বাচনে কাঁচি প্রতীক পেলেন এমপি এনামুল

Paris
Update : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

মচমইল থেকে সংবাদদাতা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪(বাগমারা) আসনে কাঁচি প্রতীক পেলেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। সোমবার (১৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি এর আগে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে অশান্ত বাগমারাকে শান্তির জনপদে পরিণত করেছেন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক না পাওয়ায় বাগমারার জনগণের মনোনীত প্রার্থী হিসেবে কাঁচি প্রতীক নিয়ে নির্বাচন করছেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। এরই মধ্যে জনসমর্থন নিয়ে নির্বাচনের মাঠ দখলে রেখেছেন তিনি।
ইঞ্জিনিয়ার এনামুল হক ২০০৮ সালের মহান জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই উপজেলার বিভিন্ন সমস্যার সমাধান করেছেন। রক্তাক্ত বাগমারাকে করেছেন শান্তি আর উন্নয়নের জনপদ। বাগমারাবাসীর সুখে-দুখে পাশে থেকেছেন সব সময়। ইঞ্জিনিয়ার এনামুল হকের এমন কর্মকান্ডে ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বীতায় দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বিতীয় বার নির্বাচিত হওয়ার পর আবারও শুরু হয় নতুন নতুন চ্যালেঞ্জ। সেই সাথে আত্মকর্মসংস্থান, যোগাযোগ, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্য প্রযুক্তি এমন কোন ক্ষেত্র নেই যেটা নিয়ে কাজ করেননি তিনি। অবহেলিত জনগোষ্ঠীর সেবায় ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি একজন নিবেদিত প্রাণ হিসেবে পরিচিতি লাভ করেন। এরপর আসে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনেও তৃতীয় বারের মতো একই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তাঁর দূরদর্শী নেতৃত্বে বাগমারা হয়ে উঠে আধুনিক ও উন্নত উপজেলা। বাগমারার প্রতিটি এলাকার সাথে উপজেলা সদরের যোগাযোগ ব্যবস্থার সেতুবন্ধন তৈরি করেন তিনি। পাশাপাশি প্রত্যন্ত গ্রামের আঁকা বাকা মেঠো পথও পাকাকরণ করা হচ্ছে সমান তালে। বাগমারাবাসীর জন্য এমন ব্যক্তি আর আগে আসেনি। বাগমারায় সকল ধর্মের লোকজন শান্তিপূর্ণ ভাবে তাদের ধর্মীয় সকল অনুষ্ঠানাদী পালন করতে পারে। ছিল না কোন রাজনৈতিক সহিংসতা। দিবা-রাত্রী লোকজন রাস্তায় চলাচল করলেও কোন সমস্যায় পড়তে হয়নি। বাগমারাবাসীর স্বার্থে এবং উন্নয়নে সব ব্যতিক্রমী কার্যক্রম করে চলেছেন তিনি। এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে বাগমারাকে “স্মার্ট বাগমারা” বিনির্মাণ করবেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। স্মার্ট বাগমারা গড়তে নতুন ভোটারসহ সকলের সমর্থন ও সহযোগিতা কামনা করেন। উন্নত বিশে^র মত বাগমারাকে তৈরি করতে হলে মননশীল চিন্তা ও শানিত শক্তির কোন বিকল্প নেই।


আরোও অন্যান্য খবর
Paris