শুক্রবার

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসন নৌকার বিকল্প ভাবছেন না ভোটাররা

Paris
Update : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

মোবারক হোসেন শিশির

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহন না করায় নৌকা প্রতীকের বিকল্প কিছু ভাবছেন না ভোটাররা। ফুরফুরে ইমেজে রয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী আব্দুল ওয়াদুদ দারা। নির্বাচনে বিএনপি নির্বাচনে না আসায় নির্বাচনে অংশগ্রহণকারী জাতীয় পার্টি, গনফ্রন্ট, জাকের পার্টি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীতসহ স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে ভাবছেন না সাধারণ ভোটাররা। নৌকা প্রতীককে ঘিরে নির্বাচনী এলাকায় সাধারন ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করায় ফুরফুরে ইমেজে রয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী আব্দুল ওয়াদুদ দারা।

৩৯০.৫২ বর্গকিলোমিটার আয়তনের ২টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসন। নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটানা পরপর তিনবার নির্বাচিত হওয়ায় আসনটিত মজবুত ভীত গড়েছে ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ।

এই আসনের ২টি পৌরসভা ও ১৩ টি ইউনিয়নের মধ্যে ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়ন পরিষদ ক্ষমতাসীনদের দখলে থাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিজয়ের দারপ্রান্তে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী আব্দুল ওয়াদুদ দারা।

গত ৪ ডিসেম্বর দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থী আহসানুল হক মাসুদ, ওবায়দুর রহমান ও বিএসপি এর প্রার্থী আলতাফ হোসেন মোল্লা’র বাতিল করা হয়েছে। বর্তমানে বৈধ মনোনয়ন পত্র ও প্রার্থী হতে হিসেবে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী আব্দুল ওয়াদুদ দারা, স্বতন্ত্র প্রার্থী ডা. মনসুর রহমান (বর্তমান সংসদ সদস্য), জাতীয় পার্টির আবুল হোসেন, গণফ্রন্টের প্রার্থী মখলেসুর রহমান, জাকের পার্টির প্রার্থী শফিকুল ইসলাম ও বিএনএম এর প্রার্থী শরিফুল ইসলাম।

১৮ ডিসেম্বরের পূর্বে নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা ও গন সংযোগে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা থাকায় প্রার্থীরা প্রচার-প্রচারনা ও গণসংযোগে না থাকলেও উৎসব দলীয় সমর্থক ও সাধারন ভোটারদের মাঝে নির্বাচনে আমেজ বইছে।

পুঠিয়া পচাঁমাড়িয়া এলাকার চাতাল শ্রমিক সাধারন ভোটার আকরাম আলী বলেন, শেখ হাসিনা সরকার শান্তি শৃঙ্খলার সাথে দেশ পরিচালনা করে আসছে। এই সরকারের আমলে দেশে নজির বিহীন উন্নয়ন হয়েছে। বর্তমান সরকারের আমলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়লেও আয় বেড়েছে তার চেয়ে দ্বিগুন। দেশের এই উন্নয়নের চাকা সচল রাখতে এই অঞ্চলের সাধারন ভোটাররা নৌকা প্রতীকের বিকল্প কিছু ভাবছেননা।

দুর্গাপুর উপজেলার হোজা অনন্তকান্দী গ্রামের ষার্টোদ্ধ বয়সী বিধবা নারী অলেজান বেওয়া বলেন, হতদরিদ্র পরিবারে জন্ম নিয়েছি, স্বামী মারা যাওয়ার পর দুই সন্তান নিয়ে মানুষের দ্বারে দ্বারে দুমুঠো ভাতের জন্য ঘুরেছি, বাড়ীঘর না থাকায় অন্যের বাড়ীতে ঝি-এর কাজ করতাম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে জমিসহ একটি দালান বাড়ী করে দিয়েছে। সেই সাথে যুব উন্নয়ন থেকে স্বল্পসুদে ঋন দিয়েছে। এখন আর আমাকে অন্যের বাড়ীতে ঝি-এর কাজ করতে হয়না। ঋনের টাকা দিয়ে বাড়ীতে ছাগল ও হাঁস পালন করছি। আমি নিজেই স্বচ্ছল।  আওয়ামী লীগ সরকার গরীব দঃখী অসহায় পরিবারকে সব সময় সহযোগীতা করে চলেছে। নৌকা প্রতীকের সরকার আবারো দরকার, তাই এবার এই এলাকার ভোটাররা নৌকা প্রতীককেই বিজয়ী করবে।

পুঠিয়া বানেশ্বর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাজিব বলেন, জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে পুঠিয়া-দুর্গাপুর নির্বাচনী এলাকায় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। দেশে চলমান উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীক ছাড়া বিকল্প কিছু ভাবছেন না ভোটাররা।

দুর্গাপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা শরিফুজ্জামান শরিফ বলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব কাজী আব্দুল ওয়াদুদ দারার নেতৃত্বের দূরদর্শিতায় রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) নির্বাচনী এলাকায় নয় রাজশাহী জেলায় আওয়ামী লীগ শক্ত ঘাঁটিতে পরিনত হয়েছে। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ জনগণের প্রত্যক্ষ ভোটে নৌকার বিজয় শতভাগ নিশ্চিত। দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ বলেন, পুঠিয়া-দুর্গাপুর নির্বাচনী এলাকাজুড়ে নির্বাচনী ইমেজ ছড়িয়ে পড়েছে। ২০০৮ সন থেকে ২০২৩ সন পর্যন্ত একাধারে ১৫ বছর দেশ পরিচালনার দায়িত্বে থাকায় দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। দেশের এই চলমান উন্নয়নের ধারাবাহিকতা ধরে রেখে দেশকে উন্নয়নশীল স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করতে জনগণ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে পুঠিয়া-দুর্গাপুর আসনে নৌকা মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী আব্দুল ওয়াদুদ দারাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করা সহ বাংলাদেশ আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় বসাবে।

 


আরোও অন্যান্য খবর
Paris