শুক্রবার

১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান রাসিক প্রশাসকের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল নওগাঁয় রাকাবের হালখাতা, ২ দিনে আদায় ১১ কোটি ২০ লাখ টাকা মেধাবী ফাহিমের পাশে রাজশাহীর ডিসি পরীক্ষায় নকল বন্ধে মন্ত্রী-এমপিদের সহযোগিতা চেয়ে শিক্ষামন্ত্রীর চিঠি রাজশাহী নগরীর ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেবে রাসিক ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে : তথ্যমন্ত্রী টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে বিস্ফোরক মন্তব্য করলেন স্পিকার প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনী আধুনিক হচ্ছে : প্রধানমন্ত্রী

শনিবার বিকেল পর্যন্ত এনআইডি সার্ভার বন্ধ

Paris
Update : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩

এফএনএস : উন্নয়ন কাজের জন্য জাতীয় পরিচয় (এনআইডি) নিবন্ধন সার্ভার শনিবার বিকেল ৪টা পর্যন্ত বন্ধ থাকবে। শুক্রবার এ তথ্য জানিয়েছেন এনআইডি শাখার সিস্টেম এনালিস্ট মামুনুর হোসেন। তিনি জানান, নির্বাচন কমিশন সচিবালয়ের আইসিটি অনুবিভাগের আওতায় ১০ম তলায় অবস্থিত সার্ভার কক্ষ আদর্শমানকরণের কাজ সম্পন্ন হয়েছে। অস্থায়ী কক্ষ থেকে স্থানান্তরের কাজ চলাকালীন সার্ভার, র‌্যাক, নেটওয়ার্কিং ডিভাইস, স্টোরেজসহ সব ইকুইপমেন্ট মূল সার্ভার কক্ষে স্থানান্তর করার জন্য সার্ভার/নেটওয়ার্ক সংক্রান্ত সার্ভিসসমূহ শনিবার বিকেল ৪টা পর্যন্ত বন্ধ থাকবে। নির্বাচন কমিশন থেকে এনআইডি যাচাই সংক্রান্ত সেবা নেয় ১৭৫টির মতো প্রতিষ্ঠান। এদের মধ্যে ব্যাংক, বিমা, মোবাইল অপারেটর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছে। এসব প্রতিষ্ঠান ও সংস্থা এনআইডি যাচাইয়ের সেবা পাবে না শনিবার বিকেল পর্যন্ত।


আরোও অন্যান্য খবর
Paris