সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

নিষিদ্ধ হলো ‘মেকাপ’

Paris
Update : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : সম্প্রতি প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেতা (নায়ক) হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার হাতে পেলেন দেশের অন্যতম জ্যেষ্ঠ অভিনেতা তারিক আনাম খান। ছবিটির নাম ‘আবার বসন্ত’। নির্মাণ করেছেন অনন্য মামুন। হতাশার খবর হলো, একই অভিনেতা ও নির্মাতার মুক্তি প্রতীক্ষিত ছবি ‘মেকআপ’ আটকে গেলো সেন্সর বোর্ডে। শুধু আটকেই যায়নি, বোর্ড বলছে এটিকে অলরেডি ‘নিষিদ্ধ’ করা হয়েছে। কারণ, ছবিটি প্রদর্শন যোগ্য নয়! মঙ্গলবার বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বোর্ডের সদস্য ও প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।

সিনেমাটির বিরুদ্ধে অভিযোগ, এতে সিনেমা ইন্ডাস্ট্রির মানুষদের বাজেভাবে উপস্থাপন করা হয়েছে। খসরু বলেন, ‘এটি আমাদের ইন্ডাস্ট্রির সরাসরি বিরুদ্ধের একটি সিনেমা। যার মাধ্যমে সিনেমা শিল্পের মানুষদের খুবই খারাপভাবে উপস্থাপন করা হয়েছে। যেটা কখনোই কাম্য নয়। আমি মনে করি এই ছবি প্রদর্শনের অযোগ্য। তাই সেন্সর বোর্ড সদস্যদের সবার সম্মতিক্রমে ছবিটি নিষিদ্ধ করা হয়েছে।’ খসরু জানান, নির্মাতা অনন্য মামুন চাইলে এই সিদ্ধান্তের বিপরীতে আপিল বিভাগে পুনরায় আবেদন করতে পারবেন। এদিকে নির্মাতা অনন্য মামুন এখন ব্যস্ত সময় পার করছেন ‘কসাই’ সিনেমার শুটিংয়ে।

সেখান থেকে জানান, তিনি এখনও নিষিদ্ধ করার লিখিত নোটিশ হাতে পাননি। তবে এমন সিদ্ধান্তের কথা তিনি শুনেছেন। চিঠি হাতে এলে এ বিষয়ে মন্তব্য ও ব্যবস্থা নেবেন। সিনেমা অঙ্গনের গল্প নিয়ে অনন্য মামুন নির্মাণ করেছেন ‘মেকআপ’। এতে তারিক আনাম খান ছাড়াও আছেন জিয়াউল রোশান, নিপা আহমেদ প্রমুখ। এটি প্রযোজনা করেছে সেলেব্রিটি প্রোডাকশন। শাকিব খান অভিনীত একই ব্যানারের ‘নবাব এলএল.বি’তে পুলিশকে ‘অশ্লীল’ভাবে উপস্থাপনের অভিযোগে অনন্য মামুনকে কারাগারে যেতে হয়েছিল সম্প্রতি।


আরোও অন্যান্য খবর
Paris