সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

মান্দায় তিন মাদকসেবীর কারাদণ্ড

Paris
Update : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

মান্দা প্রতিনিধি
নওগাঁর মান্দায় মাদকসেবনের অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী তাদের এ সাজা দেন। সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার শামুকখোল গ্রামের গোলাম সরোয়ার ঝুন্টু (৩০), বড়বেলালদহ গ্রামের নাজমুল ইসলাম (২৭) ও চকরামাকান্ত গ্রামের সুজন হোসেন (২২)। নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শাহিন শওকত জানান, আজ সোমবার মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকসেবনের অভিযোগে ঝুন্টু ও নাজমুলকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী তাদের দুজনকে একবছর করে কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করেন। অন্যদিকে মাদকসেবনের অভিযোগে চকরামাকান্ত গ্রামের সুজন হোসেনকে এক মাসের কারাদণ্ড ও ১ এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris