সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

বিচ্ছেদের বার্তা দিলেন শিল্পার স্বামী

Paris
Update : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

এফএনএস
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার কয়েক বছর ধরে সময়টা ভালো যাচ্ছিল না। তিনি পর্নোগ্রাফিকাণ্ডে গ্রেপ্তার এবং জামিনে মুক্তি পাওয়ার পর বেশ কিছু দিন লোকচক্ষুর আড়ালেই ছিলেন। কিন্তু সম্প্রতি একটি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার কথা জানিয়েছেন রাজ কুন্দ্রা। সেই সিনেমার প্রথম ঝলকও এরইমধ্যে প্রকাশিত হয়েছে। নভেম্বর মাসে সেই সিনেমা মুক্তি পাওয়ার কথাও রয়েছে। কিন্তু এর আগে আগেই নিজের এক্স-এ (সাবেক টুইটার) সাংকেতিক বার্তা দিলেন রাজ। জানালেন বিচ্ছেদের কথা। যার সূত্র ধরে এরইমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এক্স-এ রাজ লিখেছেন, ‘আমাদের বিচ্ছেদ হয়েছে। এই কঠিন সময়ে আমাদের পাশে থাকার অনুরোধ করছি।’ সামাজিক যোগাযোগমাধ্যমে রাজের এ বার্তার পর প্রশ্ন উঠছে, কার সঙ্গে বিচ্ছেদ হওয়ার কথা জানিয়েছেন শিল্পার স্বামী? জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি শিল্পা এবং রাজের ১৪ বছরের দাম্পত্য জীবনে ইতি টানতে যাচ্ছেন! যদিও এ বিষয়ে রাজ স্পষ্ট করে কিছু বলেননি। মুখ বন্ধ রেখেছেন শিল্পাও। রাজের এই বার্তাকে গুরুত্ব দিতে রাজি নন শিল্পার অনুরাগীরা। সংশ্লিষ্ট মহলের একাংশের দাবি, আসন্ন সিনেমা প্রচারের কৌশল হিসেবেই সোশ্যাল মিডিয়ায় এই বার্তা দিয়েছেন রাজ। রাজের আসন্ন সিনেমার নাম ‘ইউটি-৬৯’। গল্পে রাজ হাজতবাস করা একজন ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করবেন। অনেকের ধারণা, সেই কারণেই বিচ্ছেদের কথা জানিয়েছেন রাজ। ২০২১ সালে পর্নোগ্রাফি মামলায় মুম্বাই পুলিশের হাতে গ্রেপ্তার হন রাজ। সেই সময় আর্থার রোড জেলে প্রায় দুই মাস কাটাতে হয়েছিল রাজকে। মনে করা হচ্ছে, তার সেই হাজতবাসের অভিজ্ঞতাই ‘ইউটি-৬৯’-এ তুলে ধরা হয়েছে। আর সেই কারণেই রাজ বিচ্ছেদের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন বলে দাবি শিল্পার ভক্তদের।


আরোও অন্যান্য খবর
Paris