২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

কুমার শানুর সঙ্গে বাংলাদেশি জেনিফার

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৩, ১০:৪২ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
কুমার শানুর সঙ্গে বাংলাদেশি জেনিফার
বিজ্ঞাপন

এফএনএস
উপমহাদেশের মেলোডি কিং কুমার শানুর। বলিউডের পাশাপাশি কলকাতার সিনেমা, এমনকি বাংলাদেশেও বহু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। এবার আরও একবার বাংলাদেশি গানে যুক্ত হলেন কুমার শানু। জানা গেছে, ‘দিলরুবা’ শিরোনামের নতুন গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু। তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন কানাডা প্রবাসী বাংলাদেশি গায়িকা জেনিফার। এটি আগামী ২৬ অক্টোবর গায়িকার নিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে। ‘দিলরুবা’ গানের কথা লিখেছেন রনিত ঘোষ। এর সুর করেছেন তাজুল ইসলাম আর সঙ্গীতায়োজন করেছেন এইচ আর লিটন। কুমার শানুর সঙ্গে ডুয়েট গান করে উচ্ছ্বসিত জেরিফার। তার ভাষ্য, শানুদা উপমহাদেশের জনপ্রিয় একজন কন্ঠশিল্পী। তার সঙ্গে ডুয়েট গান গাওয়া একটা সৌভাগ্যের বিষয়। তিনি আমাকে আশীর্বাদ করেছেন এটাই আমার জীবনে বড় পাওয়া। আশা করছি, আমাদের গানটি শ্রোতাদের ভালো লাগবে।

 

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন