সোমবার

১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ রাণীনগরে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ, ভাঙ্গন আতংক যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট

রাজশাহী নগরীতে ছিনতাইকারীর হামলায় আহত শিক্ষার্থীর মৃত্যু

Paris
Update : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টার
শেষ পর্যন্ত না ফেরার দেশেই চলে গেলেন রাজশাহী কলেজের শিক্ষার্থী নিশাদ আকরাম (২৪)। ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ১৬ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (০৩ অক্টোবর) ভোরে তার মৃত্যু হয়। নিশাদ অকরাম রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি পাশের জেলা নওগাঁর নিয়ামতপুরে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল ওই কলেজ ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছিনতাইকারীর হামলায় রিকশা থেকে পড়ে নিশাদ আকরামের মাথার খুলি ফেটে গিয়েছিল। ঘটনার পর থেকে তার কোনো সজ্ঞা ছিল না। অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তির পর থেকেই তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, ছিনতাই ও হামলার ঘটনায় আগেই একটি মামলাটি হয়েছিল। এখন সেই মামলাটিই হত্যা মামলায় রূপ নেবে। এরইমধ্যে হামলাকারী সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তিনি জানিয়েছেনি একা নয় তারা দুইজন মিলে ছিনতাইয়ের উদ্দেশে এই হামলা করেছিলেন। তাই এই হামলার সঙ্গে জড়িত অন্যজনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। বর্তমানে নিহতের লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। দুপুরে মধ্যে ময়নাতদন্ত শেষে নিশাদের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। এর আগে ১৭ সেপ্টেম্বর নিশাদ তার এক অসুস্থ বান্ধবীকে হাসপাতালে রেখে রিকশায় করে ফিরছিলেন। তারা যখন নগরের রাজারহাতা এলাকা পার হচ্ছিলেন, তখন ছিনতাইকারীরা এসে নিশাদকে আঘাত করলে তিনি রিকশা থেকে পড়ে যান। রিকশাচালক ভয়ে রিকশা নিয়ে দূরে গিয়ে চিৎকার দিলে লোকজন এগিয়ে আসেন। সবাই নিশাদকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে এই ছিনতাই ও হামলার ঘটনায় তার চাচাতো ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসাদুজ্জামান বাদী হয়ে ওই দিনই বোয়ালিয়া থানায় মামলা করেন। মামলার পর বোয়ালিয়া থানা পুলিশ মো. সেলিম (৫০) নামের একজনকে গ্রেপ্তার করে। তার বাড়ি নগরের পাঠানপাড়ায়। তিনি পেশাদার ছিনতাইকারী। হামলার পর ওই কলেজ শিক্ষার্থীর মোবাইলফোন, মানিব্যাগ ও হাতঘড়ি ছিনতাই হয়ে গিয়েছিল।


আরোও অন্যান্য খবর
Paris