সোমবার

১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ রাণীনগরে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ, ভাঙ্গন আতংক যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট

মাটির ব্যাংকে জমানো টিফিনের টাকা নিয়ে অসুস্থ অভিভাবকের পাশে চাঁপাইয়ের শিক্ষার্থীরা

Paris
Update : সোমবার, ২ অক্টোবর, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক আহসান হাবিব প্রবাসে অসুস্থ হবার পর এখন বাড়িতে প্যারালাইজড হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এমন অবস্থায় চিকিৎসার কাজে আর্থিকভাবে সহযোগিতা করতে এগিয়ে আসে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সহপাঠী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে মাটির ব্যাংক ভেঙে ১৩ হাজার ৬১০ টাকা প্রদান করে অসুস্থ অভিভাবককে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের শংকরবাটি পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাটির ব্যাংকে জমানো ১৩ হাজার ৬১০ টাকা দিয়েছে ওই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবককে। গত রবিবার (০১ অক্টোবর) বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীদের টাকা জমানোর মাটির ব্যাংকটি হস্তান্তর করা হয়।
শংকরবাটি পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক পোল্লাডাঙ্গা গ্রামের অসুস্থ আহসান হাবিবের স্ত্রীর হাতে মাটির ব্যাংকটি তুলে দেন বিদ্যালয়ের দুই শিক্ষার্থী। এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির সাবেক সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক খাইরুল ইসলাম, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শহীদুল হুদা অলক ও প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন। উল্লেখ্য, পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিন খরচ থেকে মাটির ব্যাংকে জমানো টাকা এ নিয়ে চতুর্থবার অসহায় মানুষকে দেয়া হলো।


আরোও অন্যান্য খবর
Paris