২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

শ্বশুর-শাশুড়ির সঙ্গে নুসরাতের ছবি নেই কেন?

প্রকাশিত: ১ অক্টোবর ২০২৩, ১০:৩০ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন
শ্বশুর-শাশুড়ির সঙ্গে নুসরাতের ছবি নেই কেন?
বিজ্ঞাপন

এফএনএস
ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী ও তৃণমূলের সংসদ সদস্য নুসরাত জাহান। দীর্ঘ নাটকীয়তার পর অভিনেতা যশ দাশগুপ্তকে বিয়ে করেন তিনি। এ সংসার তাদের একটি পুত্রসন্তান রয়েছে। দাম্পত্য জীবনে বেশ ভালো সময় পার করছেন নুসরাত-যশ। বিভিন্ন ধর্মীয় উৎসবে যুগলবন্দী হতে দেখা যায় তাদের। তা ছাড়াও বিভিন্ন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন নুসরাত। কিন্তু শ্বশুর-শাশুড়ির সঙ্গে তোলা কোনো ছবি এখনো প্রকাশ্যে আনেননি নুসরাত। বিষয়টি নিয়ে নেটিজেনদের প্রশ্নের মুখে পড়েছেন নুসরাত জাহান। অনেকের ধারণা, শ্বশুর-শাশুড়ির সঙ্গে তার সম্পর্ক ভালো না! এসব আলোচনার মাঝে মুখ খুলেছেন এই অভিনেত্রী। ইনস্টাগ্রাম পোস্টে নুসরাত বলেন- ‘আসলে মা-বাবারা ক্যামেরার সামনে আসতে লজ্জা পান।’ ২০১৯ সালের ১৯ জুন ভালোবেসে ধর্মীয় রীতি মেনে নিখিল জৈনর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নুসরাত জাহান। এক বছরের মাথায় তাদের দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। দীর্ঘদিন আলাদা থাকার পর নুসরাত জানান, নিখিলের সঙ্গে লিভ-ইন করেছেন, তাদের রেজিস্ট্রি বিয়ে হয়নি। পরবর্তীতে ঘর বাঁধেন যশ-নুসরাত।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন