২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

তাহলে কী বিয়ে করেছেন সাই পল্লবী?

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন
তাহলে কী বিয়ে করেছেন সাই পল্লবী?
বিজ্ঞাপন

এফএনএস
দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী হঠাৎ করেই তুমুল আলোচনায়। পরিচালক রাজকুমার পেরিয়াসামির সঙ্গে তার একটি ছবি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে। ছবিতে দুজনকে গলায় মালা পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। অনেক ফ্যান পেজ দাবি করেছে, তারা দুজনে গোপনে বিয়ে করেছেন। এরপর থেকেই একের পর এক গুঞ্জন শুরু হয়। ভক্ত অনুরাগীরাও হতবাক সাই পল্লবীর গোপনে বিয়ে করার এই সংবাদে। তবে ভাইরাল ছবির পেছনের সত্যতা আসলে ভিন্ন। উল্লিখিত ছবিটি রাজকুমার এবং শিবকার্থিকেয়নের ‘এসকে ২১’ সিনেমার পুজার সময় তোলা হয়েছিল বলে জানা গেছে। ফেসবুক এবং এক্সে (টুইটার) ছবিটি ভাইরাল হবার সঙ্গে জোর গুঞ্জন উঠেছিল যে দুজনে গোপনে বিয়ে করেছেন। তবে এটি কৌশলগতভাবে ক্রপ করা হয়েছিল যাতে লোকেরা বিশ্বাস করে যে তারা সত্যিই বিবাহিত। চলতি বছর ৯মে পরিচালক রাজকুমার সাই পল্লবীকে তার জন্মদিনে শুভেচ্ছা জানাতে পূজা অনুষ্ঠানের কয়েকটি ছবি শেয়ার করেছিলেন। সেই ছবিগুলো শেয়ার করে তিনি লিখেছেন, “শুভ জন্মদিন প্রিয় সাই পল্লবী। আপনি সেরা এবং ঈশ্বর আপনাকে সবসময়ের মতো সেরা সবকিছু দিয়ে আশীর্বাদ করুন! আপনাকে আমার পাশে পেয়ে আমি ধন্য মনে করি! সেখানে থাকার জন্য আপনাকে ধন্যবাদ!” সাই পল্লবী সম্প্রতি রাজকুমার পেরিয়াসামি পরিচালিত ‘এসকে ২১’-এর কাশ্মীর শিডিউল গুটিয়ে ফেলেছেন। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শিবকার্থিকেয়ন। এরপর নাগা চৈতন্যের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে অভিনেত্রীকে। সূত্র : ইন্ডিয়া টুডে

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন