সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

ডিভোর্স লেটার পাঠালেন পরীমনি, মুখ খুললেন রাজ

Paris
Update : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

এফএনএস
অভিনেতা শরিফুল রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। গত সোমবার রাজকে ডিভোর্স লেটার পাঠান বলে পরীমনির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে পরীমনি এবং শরিফুল রাজের অনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। গুণিন’ সিনেমার সেটে শরিফুল রাজ-পরীমনির পরিচয় ও প্রেম হয়। পরে ২০২২ সালের ১০ জানুয়ারি প্রকাশ্যে আসে রাজ-পরীর সম্পর্কের খবর। গত বছরের ২২ জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১০১ টাকার দেনমোহরে ঘরোয়া আয়োজনে তাঁদের বিবাহ সম্পন্ন হয়। ২১ জানুয়ারি হয় তাঁদের গায়েহলুদের অনুষ্ঠান। রাজের সঙ্গে সংসারজীবনের ১০ মাসের মাথায় তাঁর কোলজুড়ে আসে সন্তান। এর এক দিন পর ছেলের ছবিসহ নাম প্রকাশ করেন নায়িকা। তিনি জানান, রাজের সঙ্গে মিল রেখে ছেলের নাম রেখেছেন ‘শাহীম মুহাম্মদ রাজ্য’। গেল মে মাসে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সঙ্গে রাজের কিছু বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর জানা যায়, ভালো যাচ্ছে না রাজ-পরীর সংসার জীবন। এরপর আলাদাভাবে রাজ ও পরীর মুখেও শোনা যায়, একসঙ্গে থাকছেন না তারা। এরপর আবার তাদের একসঙ্গ দেখা যায়। কিন্তু এবার জানা গেল বিচ্ছেদের পথেই হাঁটছেন আলোচিত এই দম্পতি।
এদিকে পরীমণি ও অভিনেতা শরীফুল রাজের সংসারে বিচ্ছেদের গুঞ্জন শেষে এবার জানা গেছে, তাদের আসলেই বিচ্ছেদ হতে যাচ্ছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, ১৭ সেপ্টেম্বর রাতে ডিভোর্স পেপারে সই করেছেন পরীমণি। এ নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের আলোচনা-সমালোচনা হচ্ছে। গত সোমাবার পরীমণি রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন। এ বিষয়ে গতকাল বুধবার শরীফুল রাজ গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। এ প্রসঙ্গে রাজ জানান, এ বিষয়ে কিছুই জানতেন না তিনি। এ বিষয়ে শরীফুল রাজ গণমাধ্যমকে আরও বলেন, ‘তাই নাকি? আপনার কাছেই প্রথম শুনলাম। ভাই আমি মাত্র ঘুম থেকে উঠেছি। এ ব্যাপারে কিছুই জানি না।’ রাজের সঙ্গে ডিভোর্সের কারণ হিসেবে তালাকনামায়- মনের অমিল হওয়া, বনিবনা না হওয়া, খোঁজ-খবর না নেয়া, মানসিক অশান্তির কথা উল্লেখ করেন পরীমণি।

 


আরোও অন্যান্য খবর
Paris