সোমবার

১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ রাণীনগরে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ, ভাঙ্গন আতংক যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট

জঙ্গিবাদ ও মাদকমুক্ত জীবন গড়তে শপথ নিলেন বাগমারার ৬ শতাধিক কৃতি শিক্ষার্থী

Paris
Update : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

মচমইল থেকে সংবাদদাতা

রাজশাহীর বাগমারায় সালেহা ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকালে এ উপলক্ষে ভবানীগঞ্জ নিউমার্কেট মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সালেহা ইমারত ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনায় আগত জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা অনুষ্ঠানের আয়োজক সালেহা ইমারত ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি’র সাথে সাথে শপথ বাক্য পাঠ করেন। সামনে হাত তুলে এক সাথে সবাই বলেন, মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব ও সংবিধানের প্রতি অনুগত থাকিব। দেশ ও জাতির প্রয়োজনে জীবন উৎসর্গ করিব।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বপ্নের উন্নত সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তুলবো। বাবা-মা ও শিক্ষকদের পরামর্শ সর্বদা মানিয়া চলিব। জীবনের শেষ দিন পর্যন্ত বাবা-মায়ের প্রতি অনুগত থাকিব। যে কোন দুঃখ কষ্ট গ্লানি পরাজয় ও প্ররোচনায় জঙ্গিবাদ ও মাদক হইতে বিরত থাকিব। জীবনের কোন অবস্থাতেই মাদক স্পর্শ করিব না। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলাম। এনাগ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তহুরা হক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেয়র আব্দুল মালেক মন্ডল, মতিউর রহমান টুকু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সিরাজ উদ্দীন সুরুজ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক  সহ সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris