১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বিএনপির রোড মার্চ সফল করতে রাজশাহীতে সংবাদ সমেম্মলন অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ৭:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি, রাজশাহী
বিএনপির রোড মার্চ সফল করতে রাজশাহীতে সংবাদ সমেম্মলন অনুষ্ঠিত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি

আজ রোববার রাজশাহী বিভাগীয় রোড মার্চ অনুষ্ঠিত হবে। এই রোড মার্চ সফল করতে গতকাল শনিবার দুপুর ২টায় রাজশাহী বিএনপি দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নূরুল ইসলাম নয়ন। তিনি বলেন, তরুনরাই পারে বাংলাদেশকে নতুন করে বিনিমার্নে। এ লক্ষ নিয়ে বাংলার রাখাল রাজা বিএনপি’র প্রতিষ্ঠা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদল গঠন করেছিলেন। এভাবে পর্যায়ক্রমে যুবদল ও স্বেচ্ছাসেবকদল সহ অন্যান্য দল গঠন করেন। তরুনদের মূল্যায়নের মাধ্যমে যুদ্ধবিধস্ত বাংলাদেশকে বিনিমার্ণে কাজ শুরু করেছিলেন।

যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন এর সঞ্চালায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট এরশাদ আলী ঈশা,  রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুন-অর-রশীদ, জেলা বিএনপি’র সদস্য সৈয়দ মোহাম্মদ  মহসিন ও গোলাম মোস্তফা মামুন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আল আমিন সরকার টিুটু।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন