সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

নুসরাতকে সাড়ে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

Paris
Update : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

এফএনএস
ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কর্মকর্তাদের জেরার মুখে টলিউড অভিনেত্রী ও তৃণমূলের সংসদ সদস্য নুসরাত জাহান। ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, নুসরাত জাহানের বিরুদ্ধে ফ্ল্যাট প্রতারণার অভিযোগ এনেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নুসরাতকে ডেকেছিল ইডি। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় ৪৮ মিনিটে ইডির কার্যালয়ে পৌঁছান নুসরাত, বের হন বিকাল সোয়া ৫টায়। দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় এই অভিনেত্রীকে। বিকাল সোয়া ৫টায় ইডি কার্যালয় থেকে বের হলে নুসরাতকে ঘিরে ধরেন সাংবাদিকরা। তার কাছে জানতে চাওয়া হয় ইডি কী জিজ্ঞাসা করেছেন? ইডি আবারো তাকে ডেকে পাঠাবেন কি না? এমন নানা প্রশ্ন করলেও জবাব না দিয়ে নুসরাত বলেন- ‘ইডির দিক থেকে যা যা চাওয়ার, আমার দিক থেকে যা যা দেওয়ার, সব দেওয়া হয়েছে।’ এটুকু বলেই নুসরাত গাড়িতে উঠে যান বলে এ প্রতিবেদনে জানানো হয়েছে। সেভেন সেন্স ইন্টারন্যাশনাল কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের অবসরপ্রাপ্ত অনেক কর্মী অর্থ জমা করেছিলেন ফ্ল্যাট পাওয়ার জন্য। এই প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন ৭-৮ জন। তাদের মধ্যে অন্যতম রাকেশ সিং। তারপরই উঠে আসে নুসরাত জাহানের নাম। যাদের নামে মামলা চলছে। যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন নুসরাত। এর আগে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি কোনোদিন এসব কাজ করিনি। কোনোদিন যুক্ত ছিলাম না। ৩০০ শতাংশ চ্যালেঞ্জ করতে পারি, আমি এই দুর্নীতিতে যুক্ত নই। সুদসহ ঋণের অর্থ ফেরত দিয়েছি। যদি কোনো ভুল দেখাতে পারেন আপনারা যা বলবেন তাই হবে! আমি কোনো কিছুতে জড়িত নই। এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তাই রাজনীতি জড়াবেন না। একটা পয়সা নিলেও আপনাদের সামনে দাঁড়াতাম না।’


আরোও অন্যান্য খবর
Paris