সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

হত্যা মামলায় পলাতক ইউপি চেয়ারম্যান টিপু বরখাস্ত

Paris
Update : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার
একটি হত্যা মামলার প্রধান ও পলাতক আসামী এবং আরও কয়েকটি হত্যা ও বিস্ফোরক মামলার আসামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদ রানা টিপুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আদালত এসব মামলার অভিযোগপত্র গ্রহণ করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়। ৭ সেপ্টেম্বর তারিখের ৮৭৯ নম্বর স্মারকের প্রজ্ঞাপনে জনস্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে উল্লেখ করা হয়েছে। স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও জানান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখা থেকে ইউপি চেয়ারম্যান মো. শহীদ রানা টিপুর সাময়িক বরখাস্তের বিষয়ে একটি পত্র পাওয়া গেছে। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris