শুক্রবার

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

বিএনপি রাজশাহী জেলা শাখার সংবাদ সম্মেলন

Paris
Update : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি রাজশাহী জেলা শাখার আহ্বায়ক আবু সাইদ চাঁদ এর নি:শর্ত মুক্তি ও ন্যায় বিচারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা বিএনপি’র আয়োজনে সংবাদ সম্মেলনে প্রদান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যাতম উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও রাসিক মেয়র মিজানুর রহমান মিনু।
তিনি বলেন, এই সরকার দেশের গণতন্ত্র নষ্টের ন্যায় বিচার বিভাগকে দলীয় করে ফেলেছে। বাদী পক্ষ মামলা পরিচালনা না করতে চাইলেও বিচারকগণ তা আমলে না নিয়ে নিজ গরদে বিচার পরিচালনা করছেন। শুধু তাইনয় জামিনযোগ্য মামলাগুলোতেও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করছেন। প্রকৃত পক্ষে এক শ্রেণির বিচারক তাঁদের আদর্শ ও প্রতিশ্রুতি ভঙ্গ করে সরকারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। এগুলো থেকে বেড়িয়ে আসার জন্য বিচারকদের অনুরোধন করেন তিনি।
বিএনপি রাজশাহী জেলা শাখার সদস্য সচিব অধ্যাপক বিশ^নাত সরকারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য দেবাশিষ রায় মধু, মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, জেলা বিএনপি’র সদস্য রায়হানুল আলম রায়হান, গোলাম মোস্তফা মামুন, তোফায়েল হোসেন রাজু, জাকিরুল ইসলাম বিকুল, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আল আমিন সরকার টিুটু, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার ও সদস্য সচিব আলামিনসহ বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


আরোও অন্যান্য খবর
Paris