শুক্রবার

১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান রাসিক প্রশাসকের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল নওগাঁয় রাকাবের হালখাতা, ২ দিনে আদায় ১১ কোটি ২০ লাখ টাকা মেধাবী ফাহিমের পাশে রাজশাহীর ডিসি পরীক্ষায় নকল বন্ধে মন্ত্রী-এমপিদের সহযোগিতা চেয়ে শিক্ষামন্ত্রীর চিঠি রাজশাহী নগরীর ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেবে রাসিক ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে : তথ্যমন্ত্রী টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে বিস্ফোরক মন্তব্য করলেন স্পিকার প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনী আধুনিক হচ্ছে : প্রধানমন্ত্রী

এক কোটি ২২ লাখ ডলার চীনা বিনিয়োগ পেল আদমজী ইপিজেড

Paris
Update : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

এফএনএস
চীনা শিল্প প্রতিষ্ঠান মেসার্স চেরি বাটন লিমিটেড ১ কোটি ২২ লাখ মার্কিন ডলার বিনিয়োগে আদমজী ইপিজেডে একটি গার্মেন্ট এক্সেসরিজ শিল্প স্থাপন করতে যাচ্ছে। বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং মেসার্স চেরি বাটন লিমিটেড গতকাল মঙ্গলবার ঢাকায় এ লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং চেরি বাটন লিমিটেডের চেয়ারম্যান মা মিয়েওইয়েন (জেসিকা) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। শতভাগ বিদেশি মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি বাার্ষিক ১৬৫ কোটি পিস মেটাল বাটন, মেটাল জিপার, প্লাস্টিক বাটন, ভিসলন জিপার, নাইলন কয়েল জিপার এবং অন্যান্য এক্সেসরিজ যেমন আইলেট, রিভেট, স্টপার, ব্যাজ, বাকল, সাসপেন্ডার বাকল ইত্যাদি তৈরি করবে। কারখানাটি ১০৬৮ জন বাংলাদেশি নাগরিকের চাকরির সুযোগ সৃষ্টি করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, সদস্য (অর্থ) নাফিসা বানু এবং নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন উপস্থিত ছিলেন।

 

 


আরোও অন্যান্য খবর
Paris