সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

মডেলিংয়ের নামে অশ্লীল ভিডিও করাতেন গহনা

Paris
Update : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : উঠতি মডেল ও অভিনেত্রীদের দিয়ে অশ্লীল ভিডিও শুট করে নিজের ওয়েবসাইটের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বলিউড অভিনেত্রী গহনা বশিষ্ঠ। রোববার মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তাকে গ্রেপ্তার করে। পর্নোগ্রাফি শুটের সঙ্গে যুক্ত থাকা পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়াদের কাছ থেকে জেরায় উঠে আসে অভিনেত্রী গহনা বশিষ্ঠের নাম। পরে তাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। পুলিশ জানিয়েছে, বহুদিন ধরেই ওয়েবসাইটে রমরমা ব্যবসা চালাচ্ছিল এই চক্রটি। গহনা যে ওয়েবসাইটটি চালাতেন, সেটি অশ্লীল ছবি-ভিডিওতে ভর্তি। এ অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ, এ পর্যন্ত মোট ৮৭টি পর্ন ভিডিও আপলোড করেছেন তিনি।

দুই হাজার রুপি দিয়ে সাবস্ক্রাইব করে এই ছবি ও ভিডিও দেখতে হতো। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অনেকগুলো মডেলিং ও প্রডাকশন হাউস এই চক্রের সঙ্গে যুক্ত। গহনা নিজেও একটি প্রডাকশন হাউস চালাতেন। সবাই জানত, সেখানে ওয়েব সিরিজ ও সিরিয়ালের কাজ হয়। আদতে সেখানেই চলত পর্নোগ্রাফির শুটিং। ছবিতে-বিজ্ঞাপনে অভিনয়ের সুযোগ করিয়ে দেওয়ার নামে জোর করে পর্ন ছবিতে অভিনয়ে বাধ্য করার অভিযোগ ওঠে গহনার ওই সংস্থার বিরুদ্ধে। একাধিক অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। প্রচুর মডেলিং ও প্রডাকশন হাউস এই চক্রের সঙ্গে যুক্ত। গহনা নিজেও একটি প্রডাকশন হাউস চালাতেন। সবাই জানত, সেখানে ওয়েব সিরিজ ও সিরিয়ালের কাজ হয়। আদতে সেখানেই চলত দেদার পর্নোগ্রাফির শুটিং।

ছবিতে-বিজ্ঞাপনে অভিনয়ের সুযোগ করিয়ে দেওয়ার নামে জোর করে পর্ন ছবিতে অভিনয়ে বাধ্য করার অভিযোগ ওঠে গহনার সংস্থার বিরুদ্ধে। একাধিক অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। পর্নোগ্রাফি শুটের সঙ্গে যুক্ত থাকা পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের জেরায় উঠে আসে অভিনেত্রী গহনা বশিষ্ঠের নাম। পুলিশ সূত্রে জানা গেছে, তিনজনের কাছ থেকে অভিযোগ পেয়ে এই পর্নগ্রাফি চক্রের খোঁজ চালাচ্ছিল তাঁরা। জোর করে পর্ন ছবিতে অভিনয় করতে বাধ্য করা হয়েছে, পুলিশের কাছে এমন অভিযোগ জমা পড়েছিল। মালাডের গ্রিন পার্ক বাংলোতে হানা দিয়ে শনিবার পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

ইয়াসমিন বেগ খান ওরফে রোওয়া (প্রযোজনা ও পরিচালনা), প্রতিভা নালাওয়াড়ে (গ্রাফিক ডিজাইনার), মনু গোপাল দাস জোশি (অভিনেতা), ভানু সূর্যায়াম ঠাকুর (সহকারী) এবং মোহাম্মদ আসিফ (ক্যামেরাম্যান) নামের পাঁচজনকে গ্রেপ্তারের পর জেরায় উঠে আসে গহনার নাম। অভিযোগের প্রমাণ হাতে পেয়ে অবশেষে ৭ ফেব্রুয়ারি মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ গ্রেপ্তার করে গহনাকে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। গহনা বশিষ্ঠের আসল নাম বন্দনা তিওয়ারি। মিস এশিয়া বিকিনি মুকুট জিতে আলোচনায় আসেন বন্দনা। অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিং ও টিভি উপস্থাপনা করতেন। বেশ কিছু ব্র্যান্ডের বিজ্ঞাপনও করেছেন তিনি। অল্ট বালাজির ‘গান্ধি বাত’ ওয়েব সিরিজে তাকে দেখা গেছে।


আরোও অন্যান্য খবর
Paris