১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুরে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২১, ১০:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: আইন-আদালত, আঞ্চলিক
লালপুরে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুরে ৩ শিশুকে ধর্ষণের অভিযোগে জামাত আলী (৬০) নামের বৃদ্ধ এক চায়ের দোকনদারকে আটক করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যা রাতে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে এই ঘটনা ঘটে। তিনি উপজেলার হাঁপানিয়া গ্রামের মৃত ইয়াত আলীর ছেলে। জানা যায়, সোমবার সন্ধ্যা রাতে জামাত আলীর চায়ের স্টোলের সামনে দিয়ে ওই ৩ কন্যা শিশু তাদের বাড়ীতে যাচ্ছিল। এসময় জামাত আলী চকলেট দেওয়ার কথা বলে তাদেরকে পাশের একটি কক্ষে নিয়ে গিয়ে যৌন নির্যাতন শুরু করে। ওই শিশুদের কান্নার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে জামাত আলীকে হাতেনাতে ধরে এবং তাকে গণধোলায় দিয়ে গাছের সাথে বেঁধে রাখে বলে জানা যায়।

পরে ৩ শিশুকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট চিকিৎসার জন্য নিয়ে যায় স্থানীয়লোকজন। স্থানীয়লোকজন বিষয়টি লালপুর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জামাত আলীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এবিষয়ে লালপুর থানায় জামাত আলীর বিরুদ্ধে ধর্ষণ ও শিশু নির্যতান আইনে একটি মামলা হয়েছে বলে জানা গেছে। লালপুর থানার ওসি (তদন্ত) আবু সিদ্দিক বলেন, আটককৃত ব্যক্তিকে গতকাল মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন